Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
হিলিতে অর্ধেকে নেমেছে সবজির দাম, বেড়েছে আলুর
Friday 16 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে অর্ধেকে নেমেছে সবজির দাম, বেড়েছে আলুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৪ ০৯:৪২

দিনাজপুর: আমদানি বৃদ্ধি পাওয়ায় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে অর্ধেকে নেমেছে সবধরনের সবজির দাম। তবে আলুতে কেজিপ্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। ফলন ভালো এবং সরবরাহ বেশি হওয়ায় দাম কমে আসছে বলছেন ব্যবসায়ীরা। রমজান মাসে কম দামে সবজি কিনতে পেয়ে খুশি ক্রেতা সাধারণ।

হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে যে বেগুন ৩০-৪০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেই বেগুন এখন ১০-১৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে; পটল ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও, আজ সেই পটল ৩০ টাকায়; শিম ৬০ টাকা কেজিতে, সেই শিম এখন ৩০ টাকা; ৫০ টাকার খিরা বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজিতে, শসা ৩৫ টাকায়, ৪০ টাকার টমেটো বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজিতে, পেঁপে ২৫ টাকা, ৮০ টাকার করলা ৬০ টাকা কেজিতে ও ৮০ টাকার ঢেঁড়স ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ৫০ টাকার গাজর বিক্রি হচ্ছে ২০ টাকা কেজিতে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি, আদা ১৬০ টাকা কেজি, ১৬০ টাকার রসুন বিক্রি হচ্ছে ১০০ টাকায় ও ৯০ টাকার পেঁয়াজ কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে।

বিজ্ঞাপন

এদিকে কাটিলাল আলু ২৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ২৫ টাকা। গোল আলু ৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৩০ টাকা। সূর্য্যমুখী সাদা আলু ৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৩০ টাকা।

হিলি বাজারে সবজি কিনতে আসা রফিক বলেন, ‘রমজান মাসে সবধরনের সবজির দাম কমেছে। এতে করে আমাদের মত খেটে খাওয়া মানুষের জন্য খুব ভালো হয়েছে। আজকে বাজার করতে এসে দেখি তরকারির দাম কমেছে। তাই একটু বেশি করে বাজার নিলাম।’

হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল বলেন, ‘আমরা বিরামপুর ও পাঁচবিবি সবজি পাইকারীতে কিনে আনি। ফলন ভালো ও সরবরাহ বেশি হওয়ায় সবধরনের সবজির দাম অর্ধেকে নেমেছে। রমজানে মানুষ সবজি একটু কম কিনে। সবজির দাম কম হলে বেচাকেনা বেশি হয়।’

বিজ্ঞাপন

হিলি বাজারের খুচরা আলু বিক্রেতা ময়নুল ইসলাম বলেন, ‘সপ্তাহের ব্যবধানে সবধরনের আলুর দাম কেজিপ্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। আমরা সূর্য্যমুখী আলু পাইকারী ৩৯ টাকা কেজি কিনে ৪০ টাকায় বিক্রি করে থাকি, কাটিলাল ২৬ টাকা কেজি কিনে ২৮ টাকায়, গোললাল আলু ৩৪ টাকা কেজি কিনে ৩৫ টাকায় বিক্রি করে থাকি। দুই-এক টাকা লাভ না করলে কি করে খাব আমরা।’

সারাবাংলা/এনএস

টপ নিউজ দিনাজপুর হিলি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর