Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৪ ১৩:৩৪

চাঁপাইনবাবগঞ্জ: জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি গরুর রাখাল নিহত হয়েছেন। নিহতের নাম সাইফুল (৩০)।

মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ওই ইউনিয়নের নগরপাড়া গ্রামের হাসান আলীর ছেলে।

পরিবারের বরাত দিয়ে রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মতিউর রহমান জানান, মঙ্গলবার রাতে সাইফুলসহ কয়েকজন রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের ১৫৯, বিএসএফের ইটাঘাটা বিওপির টহলরত সদস্যরা গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই মারা যান। তার মৃতদেহ ভারতের অভ্যন্তরে রয়েছে।

১৬ বিজিবির রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান জানান, তারা বিষয়টি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

সারাবাংলা/এনএস

গোমস্তাপুর উপজেলা চাঁপাইনবাবগঞ্জ টপ নিউজ বিএসএফ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর