Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:০৬

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাত্র আড়াই হাজার পাওনা টাকা চাওয়ায় বাদল আলী নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুরে এ ঘটনা ঘটে। বাদল আলী সদর উপজেলার চামাগ্রামের মঞ্জুর আলীর ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাকারিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এসএম জাকারিয়া জানান, যাদুপুরের মঈনুদ্দিন নামে এক ব্যক্তির কাছে আড়াই হাজার টাকা পেতেন বাদল। ওই টাকা চাইতে গেলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মঈনুদ্দীন লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করলে গুরুতর আহত হন বাদল। এর কিছুক্ষণ পরেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাদলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে মঈনুদ্দীন পলাতক।

সারাবাংলা/ইআ

চাঁপাইনবাবগঞ্জ পাওনাদারকে পিটিয়ে হত্যা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর