Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সরকার সড়ক যোগাযোগে ব্যাপক পরিবর্তন এনেছে: সেতুমন্ত্রী
Sunday 26 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার সড়ক যোগাযোগে ব্যাপক পরিবর্তন এনেছে: সেতুমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৪ ২২:৫২

রংপুর: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার সড়ক যোগাযোগে ব্যাপক পরিবর্তন এনেছে। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষ যেন যানজট ছাড়াই স্বস্তি নিয়ে বাড়ি ফিরতে পারেন সেজন্য দ্রুততম সময়ের মধ্যে নবনির্মিত ওভারপাসগুলো খুলে দেওয়া হলো। এগুলো দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর উপহার।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সাসেক-২ প্রকল্পের চার লেন মহাসড়কের রংপুর প্রান্তে নবনির্মিত দুটি ওভারপাস খুলে দেওয়া হয় শনিবার (৬ এপ্রিল) দুপুরে। এ সময় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুরের পীরগঞ্জের ধাপেরহাট ও মিঠাপুকুরের মির্জাপুরে অবস্থিত দুটি ওভারপাসের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন সেতুমন্ত্রী।

বিজ্ঞাপন

রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাসেক-২ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক সন্তোষ কুমার রায়, স্থানীয় সরকার উপপরিচালক মো. রায়হান কবির, সাসেক ডব্লিউ পি-১২ এর প্রকল্প ব্যবস্থাপক মহসীন হাওলাদার, রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম প্রমুখ।

সাসেক-২ প্রকল্পের পরিচালক সন্তোষ কুমার রায় জানান, মহাসড়কটির রংপুর অংশে নয়টি ওভারপাসের মধ্যে শনিবার পীরগঞ্জের ধাপেরহাট ও মিঠাপুকুরের মির্জাপুরে অবস্থিত দুটি ওভারপাস যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এছাড়াও একই অনুষ্ঠানে সিরাজগঞ্জের পাঁচিলা, মুলিবাড়ি ও দাদপুর ওভারপাস এবং দাদিয়া সেতু যান চলাচলের জন্য উদ্বোধন করেন সেতুমন্ত্রী। ইতোমধ্যেই ওইসব ওভারপাসের ওপর দিয়ে ঈদে ঘরমুখো ও ঢাকা-রংপুর, রংপুর-ঢাকাগামী যানবাহন চলাচল করছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় রংপুর জেলার পীরগঞ্জ থেকে মডার্ন মোড় পর্যন্ত ৪৫ কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীতকরণের কাজ চলমান রয়েছে।

সারাবাংলা/পিটিএম

ওবায়দুল কাদের পরিবর্তন সরকার সড়ক যোগাযোগ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর