Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বোরো মৌসুমে সাড়ে ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোরো মৌসুমে সাড়ে ১৭ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৪ ১৩:২৮

ঢাকা: চলতি বোরো মৌসুমে কেজি প্রতি ৪৫ টাকা দরে ১১ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল, ৪৪ টাকা দরে দেড় লাখ মেট্রিক টন আতপ চাল এবং কেজি প্রতি ৩২ টাকা দরে ৫ লাখ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিগগিরই এই খাদ্যশস্য সংগ্রহ শুরু হবে।

রোববার (২১ এপ্রিল) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান কমিটির সভাপতি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘আসন্ন বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমে ৫.০০ লাখ টন ধান, ১১.০০ লাখ টন সিদ্ধ চাল,আতপ চাল ১ লাখ টন এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি বোরো ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং গম ৩৪ টাকা।’

এর আগে ২০২৩ সালে ধান-চালের সংগ্রহ মূল্য ছিল যথাক্রমে ধান ৩০ টাকা, সিদ্ধ চাল ৪৪ টাকা এবং গম ৩৫ টাকা।

মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায়, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. মহিবুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানা অংশ নেন।

সারাবাংলা/জেআর/এমও

খাদ্যশস্য টপ নিউজ ধান-চাল সংগ্রহ বোরো মৌসুম সরকার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর