Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
রাঙ্গামাটিতে সড়ক-নৌপথ অবরোধের ডাক ইউপিডিএফের
Tuesday 21 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে সড়ক-নৌপথ অবরোধের ডাক ইউপিডিএফের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৪ ১৬:২০

রাঙ্গামাটি: আগামী বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাঙ্গামাটিতে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। বান্দরবানে কেএনএফ-বিরোধী যৌথ অভিযানে নিরীহ মানুষকে নির্বিচার গণগ্রেফতার, আটক, হয়রানির অভিযোগে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয়ের ওপর অন্যায় বাধা-নিষেধের প্রতিবাদে এ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইউপিডিএফ রাঙ্গামাটি জেলা ইউনিট।

এদিন ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে রাঙ্গামাটি জেলাব্যাপী এই অবরোধ চলবে বলে জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞাপন

ইউপিডিএফের প্রচার বিভাগের প্রধান নিরন চাকমার সই করা এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার (২৩ এপ্রিল) ইউপিডিএফ রাঙ্গামাটি জেলা ইউনিট ও তার সহযোগী গণসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টদের মধ্যে অনুষ্ঠিত এক জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউপিডিএফ সংগঠক সচল চাকমার সভাপতিত্বে সভায় বান্দরবানে চলমান কেএনএফ-বিরোধী অভিযানের নামে নিরীহ নারী-শিশুসহ গণগ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, একটি প্রকৃত গণতান্ত্রিক ও সভ্য দেশে এ ধরনের জঘন্য মানবাধিকার লঙ্ঘন চলতে পারে না।

সভায় অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি, নিরীহ লোকজনকে হয়রানি বন্ধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের ওপর আরোপিত অন্যায় ও বেআইনী বাধা-নিষেধ প্রত্যাহারের দাবি জানানো হয়।

অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পানি-বিদ্যুতের সংযোগ প্রদান ও মেরামতের কাজে ব্যবহৃত গাড়ি, জরুরি ওষুধ, সংবাদপত্র ও সাংবাদিক পরিবহনকারী যান অবরোধের আওতামুক্ত থাকবে। ইউপিডিএফ নেতারা অবরোধ সফল করার জন্য বাস-ট্রাক-লঞ্চসহ সব যান ও পরিবহন মালিক ও শ্রমিক সমিতি ও সংগঠনের সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

অবরোধ ইউপিডিএফ টপ নিউজ ডাক নৌপথ রাঙ্গামাটি সড়ক

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর