Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সাংবাদিকদের ওপর হামলা: শিল্পী-সাংবাদিক মিলিয়ে তদন্ত কমিটি
Wednesday 03 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকদের ওপর হামলা: শিল্পী-সাংবাদিক মিলিয়ে তদন্ত কমিটি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪ ১৬:৩৮

ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) শিল্পী সমিতির সদস্য ও সাংবাদিকদের নিয়ে এই কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটিটি গঠিত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে।

কমিটিতে চলচ্চিত্র শিল্পী সমিতি ও সাংবাদিকদের পক্ষ থেকে ৫ জন করে রাখা হয়েছে। আর উপদেষ্টা হিসেবে আছেন প্রযোজক আরশাদ আদনান।

বিজ্ঞাপন

১০ জনের তদন্ত কমিটিতে সাংবাদিকদের পক্ষ থেকে লিমন আহমেদ, রাহাত সাইফুল, আহমেদ তৌকির, বুলবুল আহমেদ জয়, আবুল কালাম এবং শিল্পী সমিতির পক্ষ থেকে মিশা সওদাগর, ডি এ তায়েব, নানাশাহ, রুবেল ও নায়িকা রত্না রয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান ছিল মঙ্গলবার (২৩ এপ্রিল)। শপথ শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ৫০ জন সাংবাদিক, এদের মধ্যে ৪ জন সাংবাদিক হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ ঘটনায় এরইমধ্যে দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছে শিল্পী সমিতি।

সারাবাংলা/এজেডএস/এমও

এফডিসি চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পী সমিতি সাংবাদিকদের ওপর হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর