Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
আমেরিকার ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান ঢাকার
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমেরিকার ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখ্যান ঢাকার

সারাবাংলা ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪ ২৩:৩৩

ঢাকা: সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতর প্রকাশিত ২০২৩ সালের মানবাধিকার প্রতিবেদন প্রত্যাখান করেছে ঢাকা। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) প্রতিবেদনটির সমালোচনা করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, এটি স্পষ্ট যে, প্রতিবেদনটি বেশিরভাগ অনুমান এবং অপ্রমাণিত অভিযোগের ওপর নির্ভর করে প্রণয়ন করা হয়েছে।

আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র সেহেলি সাবরিন বলেন, ‘তাদের রিপোর্টিং প্যাটার্নে কিছু অন্তর্নিহিত এবং চোখে পড়ার মতো পক্ষপাতিত্ব বেশ স্পষ্ট।’ তিনি বলেন, ‘অভিযোগগুলো স্থানীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি সংস্থা (বেনামী উৎসসহ) থেকে নেওয়া। যার মধ্যে অনেকগুলো মার্কিন সরকার বা সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাহায্যপুষ্ট।’

বিজ্ঞাপন

তিনি আক্ষেপ করে বলেন, ‘প্রতিবেদনে বাংলাদেশ সরকারের অনেক উন্নয়ন ও অর্জনের স্বীকৃতি দেওয়া হয়নি। অন্যদিকে, নিয়মতান্ত্রিক প্রবণতার অংশ হিসেবে বিচ্ছিন্ন ও ভিত্তিহীন অভিযোগ অব্যাহত রয়েছে।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ‘কান্ট্রি রিপোর্ট অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস, ২০২৩’ প্রকাশের বিষয়টি নোট করেছে এবং বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের অব্যাহত আগ্রহের প্রশংসা করেছে।

সেহেলি বলেন, ‘আমরা যতই আশা করি না কেন, বিশ্বের কোথাও মানবাধিকার পরিস্থিতি নিখুঁত নয়। যদিও মানবাধিকার হিসেবের বাইরে নয়, তবে তাদের পরিপূর্ণতা ক্রমবর্ধমান হতে পারে। কারণ, আর্থ-সামাজিক সীমাবদ্ধতা অনেক ক্ষেত্রেই এই অধিকারগুলোর গতিকে সীমাবদ্ধ করে দেয়। বাংলাদেশ সরকার তার নাগরিকদের মানবাধিকার সমুন্নত রাখতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে।’

বিজ্ঞাপন

মুখপাত্র বলেন, ‘যেকোনো বিচক্ষণ পর্যবেক্ষক লক্ষ্য করবেন যে, এই জাতীয় প্রচেষ্টার ফলে নারীর ক্ষমতায়ন, লিঙ্গ-সমতা, শিশুদের অধিকার, প্রবীণ ব্যক্তিদের অধিকার, শ্রমিকদের অধিকার, অভিযোগ নিষ্পত্তি, ন্যায়বিচার প্রাপ্তি, ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংগঠন করার স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা এবং আরও অনেক কিছুতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।’

তিনি বলেন, “প্রতিবেদনে যা দাবি করা হয়েছে তার বিপরীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নির্বাহী ক্ষমতার অধীনে স্থগিত একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি এবং নিশ্চিতভাবেই তিনি কোনো ধরনের ‘গৃহবন্দি’ নন।”

তিনি আরও বলেন, ‘প্রতিবেদনের চরম অনুপস্থিত উপাদানগুলোর মধ্যে একটি হচ্ছে- গত বছর দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন অজুহাতে এবং বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠীকে ব্যবহার করে অস্থিরতা, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ও সরকারবিরোধীরা যে পদ্ধতিগত প্রচারণা।
প্রতিবেদনে কিছু ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করা হলেও এটি বিএনপি ও তার রাজনৈতিক মিত্রদের সহিংসতা ও ভাংচুরের প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে। যা সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে। এর ফলে সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি হয়।’

তিনি উল্লেখ করেন যে, সরকারের আন্তরিক সমর্থন এবং নির্বাচন কমিশনের দ্বারা নির্বাচনের পেশাদার আচরণের সঙ্গে মিলিত, ৪৪টি নিবন্ধিত দলের মধ্যে ২৮টি ১২তম জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল, ৪২ শতাংশ মানুষ বিএনপি এবং কিছু অন্যান্য দলের বর্জন সত্ত্বেও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।

এটা দুর্ভাগ্যজনক যে মানবাধিকার এবং শ্রম অধিকার সংক্রান্ত বিষয়ে মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে একের পর এক সংলাপ হওয়ার পরও প্রতিবেদনে এ বিষয়ে রাষ্ট্র বা সরকারের দৃষ্টিভঙ্গিকে ছাড় দেওয়ার জন্য বেশকিছু অভিযোগ বারবার তুলে ধরা হয়েছে। উদাহরণস্বরূপ রোহিঙ্গা জনগণকে ‘শরণার্থী’ বা ‘রাষ্ট্রহীন ব্যক্তি’ হিসাবে আখ্যায়িত অব্যাহত রয়েছে। যা তাদের মিয়ানমারের নাগরিক বা বাসিন্দা হিসাবে স্বীকৃত হওয়ার বৈধ দাবিগুলোকে খর্ব করে।

বাংলাদেশ সরকার সামগ্রিক প্রতিবেদনটি আমলে নেয় এবং যেকোনো পরিস্থিতিতে সব নাগরিকের মানবাধিকারের পূর্ণ উপভোগ নিশ্চিতের প্রতিশ্রুতি সমুন্নত রাখতে জাতিসংঘের মানবাধিকার প্রক্রিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদার এবং অংশীজনদের সঙ্গে জড়িত থাকার প্রত্যাশায় রয়েছে।

বাংলাদেশ সরকার এই সুযোগে ইসরাইলি দখলদার বাহিনী কর্তৃক গাজায় অব্যাহতভাবে মানবাধিকার পদদলিত করার বিষয়ে তার উদ্বেগ পুনর্ব্যক্ত করছে। ঢাকা আশা করে যে, ফিলিস্তিনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, নিরপরাধ নারী ও শিশুদের হত্যা এবং মানবতাবিরোধী অপরাধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের চলমান প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র নেতৃস্থানীয় ভূমিকা পালন করবে। [সূত্র: বাসস]

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ঢাকা প্রত্যাখান মানবাধিকার প্রতিবেদন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর