Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
চুয়াডাঙ্গার ইউপি চেয়ারম্যান তাছফির সাময়িক বরখাস্ত
Monday 03 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গার ইউপি চেয়ারম্যান তাছফির সাময়িক বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ মে ২০২৪ ১৩:৪৪

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাছফির আহম্মেদ মল্লিক লালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি শাখা-১ থেকে জেষ্ঠ্য সহকারী সচিব আনিসুজ্জামানের সই করা এক চিঠিতে তাকে এই বরখাস্ত করা হয়। বৃহস্পতিবার (৯ মে) আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস এ সংক্রান্ত চিঠি পেয়ে ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্তের তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা যায়, ২০২৩ সালের ২৯ জুলাই খাসকররা ইউনিয়নের তিওরবিলা গ্রামে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ তুলে স্থানীয়রা স্থানীয় এক ব্যবসায়ী ও ওই নারীকে আটক করে। পরে চেয়ারম্যান তাছফির ওই দুজনকে গলায় জুতার মালা পরিয়ে মারধর ও তাদের আর্থিক জরিমানা করেন। এ ঘটনার একদিন পর ৩১ জুলাই রাতে নির্যাতনের শিকার ব্যবসায়ী লালন আলমডাঙ্গা থানায় খাসকররা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছফির আহম্মেদ মল্লিক লালসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি আদালতে গৃহীত হলে চেয়ারম্যান লালকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের আদেশে বলা হয়েছে, খাসকররা ইউপি চেয়ারম্যান তাছফির আহম্মেদ মল্লিক লালের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় দায়ের করা মামলা আদালত আমলে নেওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (১) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা ব্যবস্থা নিতে সুপারিশ করেছিলেন। তার কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থি বিবেচনায় তাকে চেয়ারম্যান পদ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গা স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ ও উন্নয়ন) শারমিন আক্তার বলেন, খাসকররা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। একই সঙ্গে ১০ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে। কারণ দর্শানো নোটিশের জবাব সন্তোষজনক না হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে।

সারাবাংলা/টিআর

ইউপি চেয়ারম্যান খাসকররা ইউপি চুয়াডাঙ্গা টপ নিউজ সাময়িক বরখাস্ত স্থানীয় সরকার বিভাগ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর