Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ইন্দোনেশিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় ১১ জন নিহত
Tuesday 13 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইন্দোনেশিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৪ ১৪:৩৪

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে মাধ্যমিক শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও বেশকিছু আহত হয়েছে।

শনিবার (১১ মে) স্থানীয় সময় সন্ধ্য ৬টা ৪৮ মিনিটে দ্বীপক থেকে লেমবাঙ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৬০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক ছিলেন।

শিক্ষার্থীরা তাদের গ্রাজুয়েশন উদযাপন উপলক্ষে স্কুল ট্রিপে জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেমবাঙে যাচ্ছিল। এ সময়ে বাসটি আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বাম দিকে বাঁক নিয়ে একটি গাড়ি ও তিনটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

পশ্চিম জাভা প্রদেশের পুলিশের মুখপাত্র জুলেস আব্রাহামা এ কথা জানিয়েছেন।

তিনি আরও জানান, বাসযাত্রীদের মধ্যে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ৯ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক ছিলেন।

এদিকে দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত এবং ১৩ জন মারাত্মকভাবে আহত হয়েছেন। এছাড়া আরও ৪০ জন সামান্য আহত হয়েছে।

সারাবাংলা/ইআ

ইন্দোনেশিয়া টপ নিউজ বাস দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর