Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ঘূর্ণিঝড় রেমাল: সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা
Tuesday 13 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘূর্ণিঝড় রেমাল: সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৪ ২৩:২২

ঢাকা: ঘূর্ণিঝড় রেমালের কারণে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (২৫ মে) রাতে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, আসন্ন ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে নৌপথ উত্তাল হওয়ায় যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে শনিবার (২৫ মে) রাত ১০টা থেকে ঢাকা নদী বন্দর থেকে অভ্যন্তরীণ নৌ পথের সব লঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবে আগামী তিনদিন সারাদেশে কম বেশি ঝড়-বৃষ্টি দমকা হাওয়া বয়ে যাবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও তাপপ্রবাহও বয়ে যেতে পারে।

মাল পরিস্থিতি মোকাবিলায় পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সর্তক সংকেত নামিয়ে তার পরিবর্তে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সংকেত নামিয়ে তার পরিবর্তে ৬ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠী, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৫ ফুট অধিক উচ্চতার বায়ু তাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা/ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিমি) থেকে অতি ভারী (২৮৯ মিমি) বর্ষণ হতে পারে।

বিজ্ঞাপন

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

ঘূর্ণিঝড় রেমাল টপ নিউজ লঞ্চ চলাচল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর