Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
র‌্যাব কর্মকর্তা উত্তম কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাব কর্মকর্তা উত্তম কুমারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ মে ২০২৪ ২১:৫৬

ঢাকা: র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে (র‌্যাব) দায়িত্ব পালন করা অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৩০ মে) ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই আদেশ দেন। এদিন উত্তম কুমার বিশ্বাসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে দুদকের পক্ষে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক রুহুল হক।

বিজ্ঞাপন

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর সাংবাদিকদের বলেন, ‘দুদকের পক্ষ থেকে আজ আদালতকে লিখিতভাবে জানানো হয় যে, র‌্যাবে দায়িত্ব পালন করা অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার বিশ্বাসের বিরুদ্ধে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে। দুদক কার্যালয়ে তাকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি দুদকে আসেননি। তাকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। এই নোটিশ পাওয়ার পর ব্যাংক হিসাব থেকে তিনি টাকা তুলে নিয়েছেন। আর ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের পর তিনি বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছেন। এ কারণে দুদক তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করে।’

দুদকের আবেদনে বলা হয়, উত্তম কুমার বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে অনুসন্ধান শুরু হয়, যা বর্তমানে চলমান। ইতোমধ্যে তার ও স্ত্রীর নামে সম্পদ বিবরণীর নোটিশ জারি করে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

অনুসন্ধানকালে বিভিন্ন ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে পাওয়া বেশ কিছু রেকর্ডপত্র বিশ্লেষণ করে দেখা যায়, তিনি দুদকের নোটিশ পাওয়ার পরপরই অসংখ্য হিসাব থেকে সব টাকা তুলে হিসাব বন্ধ করেন, যা সন্দেহজনক বলে প্রতীয়মান হয়। এ ছাড়াও, তিনি অনুসন্ধানের শুরু থেকে তেমন কোনো সহযোগিতা করেননি, বরং বিভিন্ন সময়ে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অনুসন্ধানকাজ ব্যাহত করার অপচেষ্টা এবং অহেতুক সময়ক্ষেপণ করছেন বলেও বিশ্লেষণে উঠে আসে।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

উত্তম কুমার টপ নিউজ দেশ ত্যাগ নিষেধাজ্ঞা র‌্যাব কর্মকর্তা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর