Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
নিউজিল্যান্ডকে বিদায় করে সুপার এইটে আফগানিস্তান
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিউজিল্যান্ডকে বিদায় করে সুপার এইটে আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৪ ০৯:৩০

প্রথম দুই ম্যাচ জিতে সুপার এইটে এক পা দিয়েই রেখেছিলেন তারা। তৃতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারালেই নিশ্চিত হতো আফগানিস্তানের পরের রাউন্ডে খেলা। ত্রিনিদাদে পাপুয়া নিউগিনিকে ৯৫ রানে অলআউট করার পর ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ডকে বিদায় করেই সুপার এইট নিশ্চিত করল রশিদ খানের দল।

টসে জিতে বোলিংয়ে নেমে ফজল ফারুকির দারুণ বোলিংয়ে আজও দুর্দান্ত সূচনা পায় আফগানরা। উদ্বোধনী জুটিতে ১২ রান তোলার পর কোন রান যোগ না করেই ৩ উইকেট হারায় পাপুয়া নিউগিনি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ৫০ রানে ৭ উইকেট হারিয়ে অল্পতেই গুটিয়ে যাওয়ার পথে ছিল তারা।

বিজ্ঞাপন

সেই অবস্থায় দলের হাল ধরেন কিপলিন ডরিগা। আলেই নাওকে সাথে নিয়ে দলকে সম্মানজনক স্কোরের দিকে এগিয়ে নিয়ে গেছেন এই জুটি। পুরো ব্যাটিং লাইনআপে এই দুই ব্যাটারসহ মাত্র তিনজন কেবল ছুঁয়েছেন দুই অংক। ডরিগা করেছেন ২৭ রান, নাও করেছেন ১৩, ওপেনার উরার ব্যাটে এসেছে ১১ রান। শেষ পর্যন্ত ৯৫ রানে থামে পাপুয়া নিউগিনির ইনিংস। ফারুকি ১৬ রানে তিন উইকেট নিয়ে এবারও আফগানদের সেরা বোলার।

৯৬ রান তাড়া করতে নেমে ইব্রাহিম জাদরান শূন্য রানে ফিরলে কিছুটা চাপে পড়ে আফগানরা। গুড়বাজও আজ বেশি কিছু করতে পারেননি, ফিরেছেন ১১ রানে। তবে গুলবাদিন নাইবের অপরাজিত ৪৯ রানের সুবাদে খুব বেশি বিপদ হয়নি আফগানদের। ৫ ওভার হাতে রেখে ৭ উইকেটের জয় সুপার এইটে পৌঁছে গেছে আফগানরা।

এই জয়ে গ্রুপ সি থেকে ওয়েস্ট ইন্ডিজের সাথী হয়ে পরের রাউন্ডে গিয়েছে আফগানিস্তান। এতেই প্রথম দুই ম্যাচে হারা নিউজিল্যান্ড টুর্নামেন্ট থেকে বিদায় নিল।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

আফগানিস্তান টপ নিউজ টি-২০ বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর