Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
সেতু ভেঙে নিহত শিবচরের ৭ জনের দাফন সম্পন্ন
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেতু ভেঙে নিহত শিবচরের ৭ জনের দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৪ ১৩:০০

মাদারীপুর: বরগুনার আমতলীতে সেতু ভেঙে নিহতদের মধ্যে মাদারীপুরের শিবচর উপজেলার সাতজনের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২৩ জুন) সকালে শিবচরের ভদ্রাসনের গ্রামে পারিপারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে মরদেহ বাড়িতে পৌঁছায়। পরে আজ সকালে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

নিহত সাতজন হলেন- মাদারীপুরের শিবচরের ভদ্রাসনের গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী শাহানাজ আক্তার মুন্নী (৪০) ও তার দুই মেয়ে তাহিদা (৭) এবং তাসদিয়া (১১)। একই এলাকার মৃত ফকরুল আহম্মেদের স্ত্রী ফরিদা বেগম (৪০), সোহেল খানের স্ত্রী রাইতি আক্তার (৩০), বাবুল মাদবরের স্ত্রী ফাতেমা বেগম (৪০), রফিকুল ইসলামের স্ত্রী রুমি বেগম (৪০)।

জানা গেছে, বরগুনার আমতলীতে বোনের মেয়ে হুমায়রা আক্তারের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার রাজধানী ঢাকা থেকে পরিবারের সদস্যদের নিয়ে মাদারীপুরের শিবচরের ভদ্রাসনের গ্রামের বাড়িতে আসেন ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ। মাইক্রোবাস দুর্ঘটনায় ভাগ্যক্রমে তিনি বেঁচে গেলেও প্রাণ হারায় তার শাহানাজ আক্তার মুন্নী ও দুই মেয়ে তাহিদা ও তাসদিয়া। এ মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নেয় ব্যাংক কর্মকর্তার বোন, ভাবী, দুই ভাগ্নেসহ একই পরিবারের সাতজনকে।

আমতলীর কাউনিয়ার মনিরুল ইসলামের মেয়ে হুমায়ারার সঙ্গে একই এলাকার সেলিম ইসলামের ছেলে সোহাগের বিয়ে শুক্রবার (২১ জুন) দুপুরে সম্পন্ন হয়। শনিবার (২২ জুন) দুপুরে কনেপক্ষ আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় বহনকারী মাইক্রোবাসটি বরগুনার আমতলী উপজেলার একটি লোহার সেতু ভেঙে পানিতে ডুবে যায়। এ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে সাতজনই মাদারীপুরের।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

টপ নিউজ দাফন সম্পন্ন মাদারীপুর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর