Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ইহুদি-খ্রিস্টানদের উপাসনালয়ে হামলা, রাশিয়ায় পুলিশসহ নিহত ২৩
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইহুদি-খ্রিস্টানদের উপাসনালয়ে হামলা, রাশিয়ায় পুলিশসহ নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৪ ১১:৫০

রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চলে অবস্থিত দাগেস্তান প্রজাতন্ত্রের দুটি শহরে ইহুদি এবং খ্রিস্টানদের চারটি ধর্মীয় উপাসনালয়ে হামলায় অন্তত ২৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য এবং ছয় জন হামলাকারী রয়েছে বলে জানা গেছে।

রোববার (২৩ জুন) দাগেস্তানের সবচেয়ে বড় শহর মাখাচকালা এবং দেরবেন্ত শহরে হামলার এসব ঘটনা ঘটে। এ সময় শহর দুটির গির্জায় অর্থোডক্স খ্রিস্টানদের ধর্মীয় উৎসব পেন্টেকস্ট চলছিল।

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা দুটি গির্জা এবং দুটি সিনাগগকে লক্ষ্য করে আকস্মিক হামলা চালায়। এতে মাখাচকালার একটি গির্জায় একজন ধর্মযাজকও নিহত হয়েছেন বলে জানা গেছে।

কর্তৃপক্ষ বলছে, হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে অতীতে দাগেস্তানে ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠীর হামলার নজির রয়েছে।

এ ছাড়া, হামলার এই ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে রুশ প্রশাসন।

সারাবাংলা/ইআ

টপ নিউজ বন্দুক হামলা রাশিয়া

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর