Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ব্যবসায়ী নাছিরের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি
Wednesday 22 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যবসায়ী নাছিরের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন পরীমণি

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৪ ১৩:০৮

ঢাকা: ব্যবসায়ী নাছির ইউ মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরীমণি জামিন পেয়েছেন। আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেছেন।

মঙ্গলবার (২৫ জুন) সকাল সোয়া ১০টার দিকে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম এম সাইফুল ইসলামের আদালতে উপস্থিত হয়ে পরীমণি আত্মসমর্পণ করে জামিন পান।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জানান, আত্মসমর্পণের পর এই মামলায় পরীমণির জন্য জামিন আবেদন করা হয়। আবেদনের শুনানি নিয়ে বিচারক এম সাইফুল ইসলাম এক হাজার টাকা মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন।

এর আগে, এই মামলায় আদালতে হাজির হতে গত ১৮ এপ্রিল পরীমণির বিরুদ্ধে সমন জারি করেছিলেন বিচাক এম সাইফুল ইসলাম।

২০২২ সালের ৬ জুলাই একই আদালতে সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার বাকি দুই আসামি হলেন পরীমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম।

ওই বছরের ১৮ জুলাই ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব হাসান পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।

সারাবাংলা/কেআইএফ/এমও

আদালত চিত্রনায়িকা পরীমণি ব্যবসায়ী নাছির

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর