Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ঠাকুরগাঁওয়ে ৩ গাড়ির সংঘর্ষে নিহত ২, আহত ৮
Tuesday 21 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাকুরগাঁওয়ে ৩ গাড়ির সংঘর্ষে নিহত ২, আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৪ ১৬:৩৪

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে দুটি বাস ও জ্বালানি তেলবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আটজন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর এলাকার হিমাদ্রি কোল্ড স্টোরেজের সামনে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-জ্বালানি তেলবাহী ট্রাকের চালক মো.শাহাদাত হোসেন (৪৫)। তিনি ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী এলাকার বাসিন্দা। এছাড়াও শ্যামলী নৈশ কোচের যাত্রী মোহাম্মদ সানাউল্লাহ (৩০)। তিনি সদর উপজেলার রুহিয়া চামেশ্বরী এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ শ্যামলী এন্টারপ্রাইজ একটি জ্বালানি তেলবাহী ট্রাক ও একটি মাদ্রাসার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের চালক মো.শাহাদাত হোসেন ও শ্যামলী গাড়ির যাত্রী মোহাম্মদ সানাউল্লাহকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সানাউল্লাহকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় চালক মো.শাহাদাত হোসেন মারা যান।

ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রকিবুল আলম (চয়ন) বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এ ঘটনায় আরও আহত হয়েছেন অনেকে। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ফেরার করা হয়েছে।

সারাবাংলা/এনইউ

ঠাকুরগাঁও

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর