Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
মেয়াদের বিষয়ে এখন আলোচনা সম্ভব না: রিজওয়ানা হাসান
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেয়াদের বিষয়ে এখন আলোচনা সম্ভব না: রিজওয়ানা হাসান

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৪ ২২:২২

ফাইল ছবি

ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের বিষয়ে এখন আলোচনা করা সম্ভব না বলে জানিয়েছেন উপদেষ্টা পরিষদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘আপনি কী রিফর্ম চান, সেটি না বুঝে তো আমি আলোচনা চালাতে পারবো না। রিফর্ম না চাইলে আরেক কথা। তাই এখনই মেয়াদ মেয়াদ করে অস্থিরতার কিছু নেই। আমরা যেন একটি গণতান্ত্রিক দেশে যাত্রা করতে পারি সেটার প্রস্তুতি নেওয়ার জন্যই তো অন্তর্বর্তীকালীন সরকার। তাই সেটুকুর প্রস্তুতি নেওয়ার জন্য যেটুকু সময় দরকার, সেটুকুই আমরা নেব। শেষ পর্যন্ত গণতন্ত্রের দিকেই আমাদের যাত্রা।’

বিজ্ঞাপন

শুক্রবার (৯ আগস্ট) অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টার দিকে রিজওয়ানা হাসান এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণের পরদিনই বৈঠকে বসেছে অন্তর্বর্তী সরকার। অনানুষ্ঠানিক হলেও বৈঠকে সরকারে প্রধান উপদেষ্টাসহ শপথ নেওয়া সব উপদেষ্টাই উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমাদের উপদেষ্টা পরিষদের প্রথম অনানুষ্ঠানিক বৈঠক হলো। বৈঠকে আমরা সবাই যার যার কথা বলেছি। এক ধরনের ভাববিনিময় ও মতবিনিময় হয়েছে। আমাদের মধ্যে দফতর বণ্টন করে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ও আর্থিক খাত নিয়ে বেশি আলোচনা হয়েছে। এই দুটি খাতকে কীভাবে যত দ্রুতসম্ভব স্বাভাবিক করা যায়, সে বিষয়টিকেই আমরা অগ্রাধিকার দিয়ে আলোচনা করেছি।’

সারাবাংলা/আরএফ/একে

অন্তর্বর্তী সরকার টপ নিউজ রিজওয়ানা হাসান

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর