Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘পুলিশকে ফুল দিয়ে বরণের ধারা অব্যাহত থাকুক’
Thursday 23 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পুলিশকে ফুল দিয়ে বরণের ধারা অব্যাহত থাকুক’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৯ আগস্ট ২০২৪ ১৯:৩৫

চট্টগ্রাম ব্যুরো: অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, বীরপ্রতীক বলেছেন, বিগত স্বৈরশাসক পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। এখন আবার অনেক জায়গায় জনগণ পুলিশকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছে। এ ধারা অব্যাহত থাকুক। সবাইকে নিয়ে আমরা একটি বৈষম্যহীন সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই।

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সোমবার (১৯ আগস্ট) দুপুরে উপদেষ্টা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নগরীর দামপাড়ায় বিভাগীয় পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, ‘আন্দোলনে আহত সবাইকে সুচিকিৎসা দেওয়া এবং নিহতদের পরিবারকে পুনর্বাসনের বিষয়ে সরকারের পরিকল্পনা আছে। আন্দোলনের সব দলিল রচনা করা হচ্ছে, পুরো আন্দোলনকে আর্কাইভ করা হবে।’

এ সময় তার সঙ্গে নগর পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান উপস্থিত ছিলেন।

এর আগে, রোববার সন্ধ্যায় আন্দোলনে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহত সমন্বয়ক ওমর ফারুক সাগরসহ অন্যান্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এরপর ফারুক-ই-আজম তাদের উদ্দেশে বলেন, ‘মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম। আর এখন যারা নতুন স্বাধীনতা নিয়ে এসেছে, তাদের দেশবাসী স্মরণে রাখবে। বীরের রক্ত পরাভব মানে না। পঞ্চাশ বছর পর সেই একই রক্তধারা এখানে এসে মিশেছে।’

এ ছাড়া মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক রোববার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে যান। সেখানে তিনি আন্দোলনের সময় ঢাকায় পুলিশের গুলিতে নিহত মো. ওমরের কবর জিয়ারত করেন এবং পরিবারের সঙ্গে দেখা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/পিটিএম

টপ নিউজ ফারুক-ই-আজম বীরপ্রতীক মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর