Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
হাসনাত আব্দুল্লাহসহ আহতদের দেখতে ঢামেকে ৩ উপদেষ্টা
Wednesday 07 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসনাত আব্দুল্লাহসহ আহতদের দেখতে ঢামেকে ৩ উপদেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৪ ১৭:০৯

ঢাকা: বাংলাদেশ সচিবালয় এলাকায় রোববার রাতে আনসার সদস্য ও শিক্ষার্থীদের সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহসহ যারা আহত হয়েছেন তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দেখতে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা।

সোমবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তারা ঢামেক হাসপাতালে আসেন। উপদেষ্টারা হাসনাত আব্দুল্লাহ ও অন্য আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

বিজ্ঞাপন

আহতদের দেখে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, রোববারের ঘটনায় খুবই ব্যথিত আমরা। আহত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আগের চেয়ে ভাল আছে।

তিনি বলেন, যারা আনসারের ছদ্মবেশে এসেছিল, তাদের দাবি আদায়ের এজেন্ডা ছিল না। বিশৃঙ্খলা সৃষ্টি তাদের মূল উদ্দেশ্য ছিল। লাঠি তাদের স্টকে ছিল। আমরা দেখেছি কীভাবে তারা ছাত্রদের ওপর হামলা করেছে। যেসব ছাত্র স্বৈরাচারের পতন ঘটিয়েছে, যারা আমাদের স্বপ্ন ও ভবিষ্যৎ, তাদের রাস্তায় ফেলে নির্মমভাবে মেরেছে। আনসারদের দাবি ছিল রাত ১০টার মধ্যে প্রজ্ঞাপন করে চাকরি জাতীয়করণ করতে হবে। অসম্ভব ও অবাস্তব দাবি তুলেছিল অনসাররা।

এই জাগ্রত ছাত্রসমাজ যারা আন্দোলন করে সৈরাচারের পতন ঘটিয়েছে, তারা আবারও তাদের অপরিসীম ত্যাগের ভূমিকা ছিল। পুরো পরিস্থিতি মোকাবিলা করেছে তারা। যেভাবে যারা ষড়যন্ত্র করবে, তারা সফল হবে না। প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা সঠিক পথে দাবি আদায়ের আন্দোলন করছেন, আপনাদেরর কাছে অনুরোধ বিবেচনা করে দেখবেন ১৭ বছরের বৈষম্য ও শোষণ ১৭ দিনে কি করা যায়? ধৈয্য ধরেন নিয়মতান্ত্রিক পন্থায় দাবি জানান।

বিজ্ঞাপন

আইন উপদেষ্টা বলেন, আমরা জনগণের পক্ষ থেকে এসেছি কোনো দলের প্রতিনিধি না। সবার স্বার্থ নিশ্চিত হয় এমনভাবে কাজ করব। তবে সেটা সময় লাগবে। আহত হাসনাতের অবস্থা মোটামুটি ভালো। দুইজন পথচারী আহত আছে।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, মনে হচ্ছে দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে, ধান কাটার মৌসুমের মতো। প্রতিটা দাবির সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা আছে। যেখানে সরকারের ব্যয় বাড়বে। সরকারের রাজস্ব তো হঠাৎ করে রাতারাতি বেড়ে যাবে না। কীভাবে দাবি মেটাব, টাকা ছাপতে পারি, তবে টাকা ছাপলে মূল্যস্ফিতি বেড়ে যাবে। তখন সবকিছুর দাম বেড়ে যাবে। সবাইকে ধৈর্য ধরতে হবে। নিয়মতান্ত্রিকভাবে সবকিছু হবে।

তিনি বলেন, এই সরকার বানের জলে ভেসে আসে নাই। ছাত্র-জনতা রাজপথে রক্ত দিয়ে এই সরকারকে এনেছে। এটা জনপ্রত্যাশার সরকার। আমরা গত সরকারের সবকিছু জানি। তবে আমাদের সময় দিতে হবে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, রোববারের ঘটনায় ৬০ জন আহত হয়ে এসেছিলেন। তাদের মধ্যে হাসনাত আব্দুল্লাহসহ তিনজন ভর্তি দেওয়া হয়েছে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ স্টাবল আছেন। বর্তমানে হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন তিনি। ৪৮ ঘণ্টা তাকে অভজারব করা হচ্ছে। তবে তার শরীরের বাহিরের দিকে কোথাও কোনো আঘাত নেই। উনি মাথায় আঘাত পেয়েছেন। আমাদের চিকিৎসকরা তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ অনেকে।

সারাবাংলা/এসএসআর/ইআ

অন্তর্বর্তীকালীন সরকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল হাসনাত আব্দুল্লাহ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর