Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
‘পাহাড়ে শান্তি ফেরাতে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা দরকার’
Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাহাড়ে শান্তি ফেরাতে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা দরকার’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ আগস্ট ২০২৪ ১৭:২৬

বান্দরবান: পাহাড়ে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করা দরকার বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

সোমবার (২৬ আগস্ট) সকালে বান্দরবান সার্কিট হাউজে সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পর্যটন স্পট পুরোপুরি খুলে দেওয়া ও পর্যটকদের অবাদে চলাচলের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পার্বত্য উপদেষ্টা বলেন, ‘পার্বত্য এলাকায় নিরাপত্তা দায়িত্বে নিয়োজিতদের সঙ্গে আলাপ-আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এ ছাড়াও তিনি কেএনএফবিরোধী অভিযানে গ্রেফতার নারী ও যুবকদের জামিন এবং ছাড়ার বিষয়ে আইনগত ব্যপারগুলো খতিয়ে দেখা হবে বলেও জানান।

এ সময় বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহিনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ পাহাড় বন্‌ধ শান্তি সন্ত্রাসী কর্মকাণ্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর