Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ডিজেলে ১.২৫ টাকা, পেট্রোল-অকটেনে ৬ টাকা কমলো
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিজেলে ১.২৫ টাকা, পেট্রোল-অকটেনে ৬ টাকা কমলো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৪ ১২:৫৩

ঢাকা: জ্বালানি তেলের দাম কমিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এর মধ্যে ডিজেলের দাম লিটারে ১.২৫ টাকা কমিয়ে ১০৫.৫০ টাকা, পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ এবং অকটেনের দাম ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) সকালে খুলনার খালিশপুরে অবস্থিত নির্মাণাধীন রূপসা ৮০০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট প্রকল্প পরিদর্শনের আগে সাংবাদিকদের এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বিজ্ঞাপন

আজ দিনগত রাত ১২টা থেকে নতুন এ দাম কার্যকর হবে বলে উপদেষ্টা জানিয়েছেন।

অকটেন ও পেট্রলের দাম ৬ টাকা এবং ডিজেলের দাম মাত্র ১.২৫ টাকা কমানোর কারণ প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা বলেন, ‘আমাদের এখানে ডিজেল তেল বেশি ব্যবহার করা হয়। ডিজেলচালিত বাহন বেশি। আপনারা বলতে পারেন, অকটেন পেট্রল এগুলো বড়লোকেরা ব্যবহার করে। ওদেরটা ৬ টাকা কমালেন? এর কারণ হচ্ছে কী এদের পরিমাণটা খুব কম। এটা কমালে এটির ইমপ্যাক্টটা কম হয়।’

তিনি বলেন, ‘ওখানে (ডিজেল) এক টাকা ২৫ পয়সা কমাতে আমাদের জান বের হয়ে গেছে। আমরা আরও চেষ্টা করব। ভবিষ্যতে জ্বালানি মূল্য যদি স্থিতিশীল থাকে, আমরা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে প্রকিউরমেন্ট প্রাইস, এখন তো একটা প্রকিউরমেন্ট প্রাইস আছে, সেটি তো আমি পরিবর্তন করতে পারব না। একটি কনট্রাক্ট আছে। ভবিষ্যতে আমাদের চেষ্টা থাকবে যেন আমাদের এটিকে আরও কমাতে পারি।’

সারাবাংলা/একে

অন্তর্বর্তীকালীন সরকার জ্বালানি তেল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর