Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
‘জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে’
Tuesday 21 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে’

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৪ ২২:২৭

ঢাকা: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের জনগণই ঠিক করবে আগামীতে কারা সরকার গঠন করবে।

শনিবার (৩১ আগস্ট) ময়মনসিংহ ও সিলেট বিভাগের নেতা-কর্মীদের সঙ্গে অনলাইনে সংযুক্ত হয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের তৃতীয় দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এদিন রাতে এ তথ্য জানান।

বিজ্ঞাপন

তারেক রহমানকে উদ্ধৃত করে তিনি বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনার পতন গণতন্ত্রকামী জনগণের দীর্ঘ আন্দোলনের ফসল।’ তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ‘নিকট অতীতে স্বৈরাচার ছিল দৃশ্যমান গণনিপিড়নকারী। আর এখন স্বৈরাচারের দোসররা অদৃশ্য শক্তিরূপে জনতার বিজয়কে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘দৃশ্যমান প্রতিপক্ষের চেয়ে অদৃশ্য শত্রুরা অনেক বেশি ভয়ংকর। দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা চিনি, তাদের আক্রমণের ধরনও আমাদের পরিচিত। কিন্তু অদৃশ্য শত্রুরা অচেনা। সর্বত্র তাদের অবস্থান অন্ধকারে, আর তাদের কৌশলও চোরাগুপ্তা।’ এই ষড়যন্ত্র মোকাবিলায় তৃণমূল নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশ দেন তারেক রহমান।

তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘তৃণমূল নেতাকর্মীরা সতর্ক নজরদারি রাখলে কোনো ষড়যন্ত্রকারীই দলের সুনাম ক্ষুণ্ণ করতে পারবে না ইনশাআল্লাহ।’ সেইসঙ্গে তিনি দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী সব অদৃশ্য ও দৃশ্যমান শক্তিকে প্রতিহত করতে তৃণমূলকে সজাগ, ঐক্যবদ্ধ ও সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশ দেন।

সারাবাংলা/পিটিএম

জনগণ টপ নিউজ তারেক রহমান সরকার

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর