Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
সাগরের মাছ বিদেশে বিক্রি করে আয় বাড়ানোর পরিকল্পনা মৎস্য মন্ত্রীর
Friday 16 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরের মাছ বিদেশে বিক্রি করে আয় বাড়ানোর পরিকল্পনা মৎস্য মন্ত্রীর

স্পেশাল কসেপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৪ ২১:২০

ঢাকা: সাগর থেকে মাছ আহরণ বাড়িয়ে তা বিদেশে রফতানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নবযোগদানকৃত মন্ত্রী মো. আব্দুর রহমান।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, ‘মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের মানুষের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি সুন্দর জীবনযাপনে বড় সহায়ক ভূমিকা পালন করে। এ মন্ত্রণালয় এখন যেখানে আছে তার থেকে ভালো অবস্থানে উত্তরণ ঘটানো এবং এখান থেকে দেশের ১৮ কোটি মানুষ যেন সুবিধা পায় তা নিশ্চিত করার দিকে দৃষ্টি থাকবে।’

এ সময় সততা ও নিষ্ঠার সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন মন্ত্রী।

বৈশ্বিক সংকট মোকাবিলায় উৎপাদনের ওপর জোর দেওয়া এবং দেশের মানুষের কাছে আমিষের সহজলভ্যতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘দেশের মানুষের কাছে আমিষ সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে রমজান সামনে রেখে মাছ, মাংস, দুধ, ডিম ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ বিক্রির প্রাথমিক পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের। যাতে এসব পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এবং এসব পণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকে।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে রফতানি পণ্য হিসেবে চিংড়ির মান-উন্নয়নে তড়িৎ ব্যবস্থা গ্রহণের কথা জানান মন্ত্রী।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী মন্ত্রণালয় ও আওতাধীন দফতর-সংস্থাকে আরও উন্নততর জায়গা নিয়ে যাওয়া এবং স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এর আগে, মন্ত্রণালয়ে যোগ দিয়ে মন্ত্রণালয় ও আওতাধীন দফতর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিনসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীকে স্বাগত জানান।

সারাবাংলা/জিএস/একে

মাছ রফতানি মৎস্য মন্ত্রী সাগর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর