Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ৮ মার্চ
Friday 08 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ৮ মার্চ

জবি করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৪ ১৯:৩২

জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ৮ মার্চ। এই পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

রোববার (২১ জানুয়ারি) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

এদিন বিকেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সম্মেলন কক্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সভায় ২৪টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন জানান, এ বছর ৮ মার্চ শুক্রবার বাণিজ্য শাখার ‘সি’ ইউনিট, ৯ মার্চ শনিবার মানবিক শাখার ‘বি’ ইউনিট এবং ২৭ এপ্রিল শনিবার বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হবে।

যবিপ্রবি উপাচার্য আরও জানান, আগামী ২৯ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আগের মতো আবেদন ফি ১৫০০ টাকা ও বিশেষায়িত বিষয়ের জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি নেওয়া। ৩০ জুনের মধ্যে ভর্তির সব কার্যক্রম শেষ করার বিষয়ে উপাচার্যরা একমত হন।

উপাচার্য আনোয়ার হোসেন বলেন, ২০২২-২৩ শিক্ষাবর্ষের মতো এবারও শিক্ষার্থীদের জন্য একই যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। এবারও সর্বনিম্ন ৩০ নম্বর পাস নম্বর হিসেবে বিবেচনা করা হবে।

বিজ্ঞাপন

সভায় চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতারের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। সব বিশ্ববিদ্যালয়ের একজন করে প্রতিনিধি কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের নেতৃত্বে একটি ফিন্যান্স কমিটি গঠন করা হয়। কমিটিতে সব বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়।

সারাবাংলা/টিআর

গুচ্ছ ভর্তি পরীক্ষা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় জিএসটি গুচ্ছ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর