Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
বালু ভর্তি ট্রাক্টরের ধাক্কায় ছাত্রলীগ নেতার মৃত্যু
Sunday 02 Aug 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালু ভর্তি ট্রাক্টরের ধাক্কায় ছাত্রলীগ নেতার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৪ ২০:৫৮

খাগড়াছড়ি: বালু ভর্তি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল কাদের চৌধুরী (২৭) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে জেলা শহরের হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নুরুল কাদের চৌধুরী ব্যাটালিয়ন এলাকার আফসার হোসেনের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন।

জানা যায়, নুরুল দুপুরে মোটরসাইকেলে করে খাগড়াছড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালু ভর্তি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়রা নুরুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়।

পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথে মানিকছড়ির কাছাকাছি গেলে তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির হাসান বলেন, ‘ঘটনায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/একে

ছাত্রলীগ নেতা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর