Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
জাবির ভর্তি যুদ্ধে আসনপ্রতি লড়বেন ১০৮ জন
Friday 16 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবির ভর্তি যুদ্ধে আসনপ্রতি লড়বেন ১০৮ জন

জাবি করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৩

সাভার: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স ভর্তির জন্য পরীক্ষার প্রস্তুতি শুরু হয়েছে। এবার ছয়টি ইউনিট ও একটি ইনস্টিটিউটের অধীনে এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে ১ লাখ ৯৭ হাজার ৩৫৯টি আবেদন জমা পড়েছে। এবারের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের জন্য লড়বেন ১০৮ জন ভর্তিচ্ছু।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আলী রেজা এ তথ্য জানান।

বিজ্ঞাপন

আলী রেজা বলেন, “এবার ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) ৪৪৬টি আসনের বিপরীতে ৫০ হাজার ৩১২ জন, ‘বি’ ইউনিটে (সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ) ৩৮৬টি আসনের বিপরীতে ১৭ হাজার ৬৫৪ জন, ‘সি’ ইউনিটে (কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) ৩৮৮টি আসনের বিপরীতে ৩৯ হাজার ৭৩৮ জন, ‘সি-১’ ইউনিটে (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ) ৬৪টি আসনের বিপরীতে ৪ হাজার ২১০ জন, ‘ডি’ ইউনিটে (জীববিজ্ঞান অনুষদ) ৩১০টি আসনের বিপরীতে ৬৯ হাজার ২৮১ জন, ‘ই’ ইউনিটে (বিজনেস স্টাডিজ) ২০০টি আসনের বিপরীতে ১২ হাজার ৬৪৫ জন এবং ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ৫০টি আসনের বিপরীতে ৩ হাজার ৫১৯ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।”

প্রসঙ্গত, গত ১৪ জানুয়ারি এবারের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে শেষ হয় ৩১ জানুয়ারি। ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় ২২ থেকে ২৯ ফেব্রুয়ারি।

সারাবাংলা/পিটিএম

জাবি ভর্তি পরীক্ষা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর