Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি, নিহত ২
Tuesday 28 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৪ ০২:২১

দিনাজপুর: দিনাজপুরের ঘোড়াঘাটে অটোভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। তারা দুজন স্থানীয় একটি গ্যারেজে কাজ করত।

রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার পালশা ইউনিয়নের ডুগডুগিহাট-রাণীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত বিনয় চন্দ্র দাস (১৬) চৌড়িয়া গ্রামের ভিখারী দাসের ছেলে এবং জিতু মিয়া (১৫) একই গ্রামের তাইজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত দুই কিশোর মোটরসাইকেল চালিয়ে ডুগডুগিহাট বাজার থেকে রাণীগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময় যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি অটোভ্যান রাণীগঞ্জ বাজার থেকে ডুগডুগিহাটের দিকে যাওয়ারর সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই বিনয়ের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় জিতুকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব বলেন, সন্ধ্যার পরে গুরুতর আহত অবস্থায় জিতু নামে এক কিশোরকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, খবর পেয়ে আমরা দুর্ঘটনাস্থলে গিয়েছি। দুর্ঘটনায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সারাবাংলা/টিআর

দিনাজপুর মোটরসাইকেল দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর