Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
কাপ্তাইয়ে পর্যটকবাহী বাস উল্টে আহত ১৩
Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাইয়ে পর্যটকবাহী বাস উল্টে আহত ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৮

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় চট্টগ্রাম থেকে আসা পর্যটকবাহী বাস সড়কের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ ঘটনায় বাসের ১৩ যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে কাপ্তাই সড়কের চিৎমরম এলাকার ব্যঙছড়ি মোড়ে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় উল্টে যাওয়া বাসের ৫ যাত্রী কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যরা কাপ্তাই নৌবাহিনী হাসপাতালে গিয়েছেন। এ ঘটনায় মোট ১৩ জন আহতের আহতের খবর পাওয়া গেলেও গুরুতর আহত কেউ নেই। তবে বাসটিতে প্রায় ৩৫-৪০ জনের মতো যাত্রী ছিলেন। উদ্ধার অভিযান চালিয়েছে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিস সদস্যরা।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আএমও) ডা. ওমর ফারুক রনি জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ৫ জন এসেছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত কেউ নেই।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, আমরা ঘটনাস্থলে আমি। পরে বিস্তারিত জানানো যাবে।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিউদ্দিন জানান, চট্টগ্রাম থেকে আসা একটি পর্যটকবাহী প্রভাতী বাস সড়কের মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এ ঘটনায় ১৩ আহত হয়েছে। তারা স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বাসটি উদ্ধার করে থানায় রাখা হবে।

সারাবাংলা/একে

কাপ্তাই বাস রাঙ্গামাটি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর