Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৫
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৮

মাদারীপুর: মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার সূর্য্যনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় রাজধানী ঢাকা থেকে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ছেড়ে আসে। বাসটি বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সূর্য্যনগর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল আলম দুর্ঘটনায় পাঁচজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। রাত সাড়ে ৮টার দিকে তিনি জানান, এখনো উদ্ধার অভিযান চলছে।

সারাবাংলা/টিআর

বাস-ট্রাক মাদারীপুর সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর