Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
স্মার্ট ফোনে প্রশ্ন ফাঁস: ২১ শিক্ষককে অব্যাহতি, গ্রেফতার ১
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্মার্ট ফোনে প্রশ্ন ফাঁস: ২১ শিক্ষককে অব্যাহতি, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৪ ১৮:৫২

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জে চলতি দাখিল পরীক্ষায় স্মার্ট ফোনে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আলীমন খান নামে এক যুবককে গ্রেফতার ও সহকারী কেন্দ্র সচিবসহ দায়িত্বরত ২১ জন শিক্ষককে কেন্দ্রের দায়িত্ব থেকে এক বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (৩ মার্চ) বেলা ১০টার দিকে ইংরেজি ১ম পত্র পরীক্ষা শুরুর পরপরই পেলেরহাট আজহারিয়া দাখিল মাদরাসা উপকেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে ধরা পড়ে। কেন্দ্রটিতে ৪৭৭ জন পরীক্ষার্থী রয়েছেন।

বিজ্ঞাপন

নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান বলেন, আলামিন খান(২২) নামে বহিরাগত এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের হাত রয়েছে এমন সন্দেহে সহকারী কেন্দ্র সচিব মাওলানা আব্দুস সোবাহানসহ দায়িত্বরত ২১ জন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন করে নিয়োগ দেওয়া কক্ষ পরিদর্শকেরা পরবর্তী পরীক্ষাগুলোতে দায়িত্ব পালন করবেন।

কেন্দ্র সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুস্তাফিজুর রহমান বলেন, ‘মোবাইল ফোনে প্রশ্ন ফাঁসের সাথে জড়িত সন্দেহে আলামিন খানকে গ্রেফতার করা হয়েছে। কয়েকজন শিক্ষকও এ ঘটনায় জড়িয়ে যেতে পারেন। এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।’

সারাবাংলা/একে

টপ নিউজ পরীক্ষা প্রশ্ন ফাঁস

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর