Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
অভিযানের আগেই বন্ধ রেস্টুরেন্ট, খিলগাঁওয়ে ভবন সিলগালা
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিযানের আগেই বন্ধ রেস্টুরেন্ট, খিলগাঁওয়ে ভবন সিলগালা

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৪ ২২:২৩

ঢাকা: পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় খিলগাঁওয়ের স্কাই ভিউ টাওয়ার সিলগালা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ভবনের বেজমেন্টে রেস্টুরেন্ট থাকা, অপ্রশস্ত সিঁড়ি ও পুরো ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ভবনটি সিলগালা করে দেওয়া হয়।

মঙ্গলবার (৫ মার্চ) খিলগাঁওয়ের শহিদ বাকি সড়কে সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত ভবনটি সিলগালা করে দেয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞাপন

অভিযানে আদালত ৯১৯/১ হোল্ডিংয়ে অবস্থিত নাইটিঙ্গেল স্কাই ভিউ টাওয়ারে গেলে সেখানে দ্বিতীয় তলার শর্মা কিং বাদে সাত তলা ভবনের বাকি সবগুলো রেস্টুরেন্ট বন্ধ দেখতে পান। এ সময় আদালত ভবনের বেজমেন্টসহ যত্রতত্রভাবে রেস্টুরেন্ট ও রেস্টুরেন্টের রান্নাঘরগুলো ঝঁকিপুর্ণভাবে গড়ে তোলায়, মাত্র তিন ফুট প্রশস্ত একটি সিঁড়ি থাকায় এবং পুরো ভবনের অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা অপর্যাপ্ত হওয়ায় ভবনটি সিলগালা করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ওই এলাকার যেসব ভবনে রেস্তোরাঁ আছে, সেগুলো ভ্রাম্যমাণ আদালত বন্ধ পান।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম বলেন, অভিযানে গেলে আমরা সেখানে বেজমেন্টসহ যত্রতত্র রেস্টুরেন্ট এবং অপ্রশস্ত সিঁড়ি দেখতে পেয়েছি। এ ছাড়াও বিল্ডিং কোড অনুযায়ী সেখানে প্রয়োজনীয় সংখ্যক সিঁড়ি ছিল না এবং রেস্টুরেন্টের রান্নাঘরগুলো ঝুঁকিপূর্ণভাবে গড়ে তোলার চিত্র দেখতে পেয়েছি। এসবের পরিপ্রেক্ষিতে পুরো ভবনটি আমরা সিলগালা করে দিয়েছি।

বিজ্ঞাপন

অভিযানে অন্যদের মধ্যে করপোরেশনের অঞ্চল-২-এর নিরাপদ খাদ্য পরিদর্শক মোহা. কামরুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক এ কে এম শামসুজ্জোহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএফ/টিআর

ডিএসসিসি ডিএসসিসির অভিযান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর