Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বেসিস নির্বাচনে ‘টিম সাকসেস’র প্যানেল ঘোষণা
Monday 12 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেসিস নির্বাচনে ‘টিম সাকসেস’র প্যানেল ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৪ ২০:৪৫

ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) নির্বাচনে ‘টিম সাকসেস’র নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (৭ এপ্রিল) গুলশানের স্প্যারোস রেস্টুরেন্টে তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে এ নাম ঘোষণা করা হয়। বেসিস ২০২৪-২৬ মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে টিম সাকসেসের পক্ষে প্যানেলের নাম ঘোষণা করেন মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক।

এ সময় তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সঙ্গে উপস্থিত ছিলেন বেসিস নির্বাচনের প্রার্থী তৌফিকুল করিম সুহৃদ, মোহাম্মাদ আমিনুল্লাহ, সৈয়দা নাফিসা রেজা বর্ষা, ফারজানা কবির ঈশিতা, সহিবুর রহমান খান রানা, রাফসান জানি সামির, আব্দুল আজিজ।

অনুষ্ঠানে মোস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘আমি বেসিসের ফাউন্ডারদের একজন। আমরা বেসিস প্রতিষ্ঠা করেছিলাম সফটওয়্যার ও আইটি অ্যানাবল সার্ভিস নিয়ে কাজ করার জন্য। জিরো ও বাইনারি বুঝে, কোডিং বুঝে এমন মানুষদের সংগঠন বেসিস। আমরা নির্বাচিত হলে সফটওয়্যার ও আইটি অ্যানাবল ব্যবসা আরও সফল ও গতিশীল করতে কাজ করব।’

আরও পড়ুন: স্মার্ট বেসিস গড়তে চায় টিম স্মার্ট

তিনি বলেন, ‘আমরা স্মার্ট বাংলাদেশের সহযোগী ও সম্পূরক প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে চাই। এখানে কোনো সদস্য সফল হলে বেসিস সফল হবে, আর বেসিস সফল হলে স্মার্ট বাংলাদেশের অগ্রগতি হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা ‘টিম সাকসেস’ প্যানেল কাজ করে যাচ্ছি। সফলতা অর্জন করা কঠিন, কিন্তু আমরা নিষ্ঠা, সততা ও পরিশ্রমের মাধ্যমে বেসিস সদস্যদের সঙ্গে নিয়ে এ অগ্রযাত্রায় সফল হতে চাই।’

উল্লেখ্য, বেসিসের ২০২৪–২৬ মেয়াদের নির্বাচনে ১১ পদে মোট ৪১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান। ইতোমধ্যে অ্যাডভান্সড ইআরপি বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে ‘টিম স্মার্ট’ প্যানেল ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ এপ্রিল বিকেল ৪টা। ২০ এপ্রিল চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাজধানীর রাওয়া কনভেনশন সেন্টারে বেসিস নির্বাচনের ভোট গ্রহণ চলবে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

টিম সাকসেস টিম স্মার্ট প্যানেল বেসিস

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর