Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
কুকি-চিনের ৫২ সদস্যের রিমান্ড মঞ্জুর
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুকি-চিনের ৫২ সদস্যের রিমান্ড মঞ্জুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ এপ্রিল ২০২৪ ২০:৪৯

বান্দরবান: কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে গ্রেফতার ৫২ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে একজনের জেল গেটে জিজ্ঞাসাবাদ ও বাকিদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। জেলার রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় করা ২টি মামলায় তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপু‌রে পুলিশের পাঁচদিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নাজমুল হোসাইন এই রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

এর ম‌ধ্যে লাল নুন বমকে (২৩) জেল গেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি ছাড়া বাকি ৫২ জনের রিমান্ড মঞ্জুর ক‌রেন। তারা হলেন- চেওচির বম (৫৫), ভান লাল দিক বম (৩০), সাইরাজ বম (২৫), রুয়াল কামলিয়ান বম (৫৫), গিলবার্ট বম (১৯), লাল রাম তিয়াম বম (৪৪), লিয়ান নোয়াই থাং বম (২০), নল থন বম (৫৫), পেনাল বম (৬৫), লাল মুন লিয়ান বম (২৮), জাসোয়া বম (৪৫), জৌনুন বম (৪৫), ভান লাল সম বম (৩৩), লাল ধাম লিয়ান বম (৩৬), রেন থন বম (৩০), সাপ লিয়ান থাং বম (২১), লমজুয়েল বম (৫৯), পাসুম বম (৪৪), লাল বাউ খম বম (৩৭), ভান রোয়াত ময় বম (২৩), লাল রুইয়াই বম (৫২), লাল দিন থার বম (৪০), লাল রৌয়াত লন বন (৪৫), লাল ফ্লেং কিং বম (২৯), রৌসাং লিয়ান বম (৩০), লাল থাং পুই বম (২০), ভারৌ সাং বম (৩২), লাল ইমানুয়েল বম পায়েল (৪৩), লাল রিং সাং বম ( ২৫), মুন থাং লিয়ান বম (৩৩), জেমস মিল্টন বম (৩৪), রাম থাং লিয়ান বম (১৯), মেলরী বম (২২), জিংরুথং বম (৩০), ভান রিম কিম বম (৩৫), লেরী বম (২৩), নেম্পেল বম (৩৩), লাল তলাহকিম বম (৩০), পারঠা জুয়েল বম (১৯), লাল নুন কিম বম (২৫), লাল নুএং বম (১৯), টিনা বম (১৯), লাল নুর জির বম (৩৩), জিং রেম ঙাক বম (২০), আল মন বম (৩০) ঙাইন কিম বম (৩০), লালসিং পার বম (২৬), শিউলি বম (২১), লাল রোবত বম আপেল (২৭), লাল লম থার বম(৩১), মিথু সেল বম (২৫) ও লাল রুয়াত লিয়ান বম (৩৩)।

বিজ্ঞাপন

আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় দায়ের করা ২টি মামলায় ৫৩ জনের পাঁচদিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। সেই পরিপ্রেক্ষিতে ৫৭ জন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে ৫২ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর ও একজনকে জেলগেইটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

আসামি পক্ষের আইনজীবী কাজী মহতুল হোসাইন যত্ন জানান, রুমা থানার মামলা নম্বর ৪/২০২৪ ও ৭/২০২৪ দুইটি মামলায় আসামিদের রিমান্ড আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। পরে উভয় পক্ষের আবেদন শুনানি শেষে একজন গর্ভবতী হওয়ায় তা‌কে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। এছাড়া বাকিদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কোট পুলিশের পরিদর্শক ফজলুল হক জানান, রাষ্ট্রপক্ষের পাঁচদিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে একজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদের অনুমতি ও ৫২ জনের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এর আগে, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় ৬৬ জনকে বান্দরবান কারাগারে পাঠিয়েছেন আদালত।

সারাবাংলা/এনএস

কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর