Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
রুমায় অভিযানে কেএনএফ ‘সন্ত্রাসী’ নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
Thursday 30 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুমায় অভিযানে কেএনএফ ‘সন্ত্রাসী’ নিহত, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মে ২০২৪ ২০:৪৫

বান্দরবান: জেলার রুমায় যৌথবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। এ সময় তিনটি অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ মো) দুপুরে রুমা উপজেলার দূর্গম দার্জিলিং পাড়া থেকে লাশটি উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে আসে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুমা উপজেলার দার্জিলিং পাড়ায় যৌথবাহিনীর সঙ্গে কেএনএফ সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে যৌথবাহিনীর গুলিতে কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের এক সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে কয়েকটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে নিহত কেএনএফ সদস্যের পরিচয় শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে রুমা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান জানান, রুমা দার্জিলিং পাড়া থেকে এক কেএনএফ সদস্যের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে এখনো নিহতের নাম-পরিচয় জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/পিটিএম

অস্ত্র কেএনএফ গোলাবারুদ টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর