Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
ট্রেন থেকে নামতে গিয়ে পায়ের আঙুল কাটা পড়ল আনু মুহাম্মদের
Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেন থেকে নামতে গিয়ে পায়ের আঙুল কাটা পড়ল আনু মুহাম্মদের

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৪ ১২:৪৮

ঢাকা: রাজধানীর খিলগাঁও রেলগেটে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পায়ের আঙুল কাটা পড়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের (৬০)।

রোববার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তার বাড়ি রাজধানীর খিলগাঁওয়ে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক (মেডিসিন) ডা. মো. হারুন অর রশিদ জানান, দিনাজপুর গিয়েছিলেন অধ্যাপক আনু মোহাম্মদ। বিভিন্ন সময় কয়লা খনির শ্রমিকদের মৃত্যুতে দিনাজপুরে গতকাল একটি শোকসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় অংশ নিতে গিয়েছিলেন তিনি। আজ দিনাপুরের ফুলবাড়ী থেকে থেকে ট্রেনে করে ঢাকায় ফিরছিলেন।


আহত অধ্যাপক আনু মোহাম্মদ জানান, ট্রেনটি খিলগাঁও রেলগেট এলাকায় পৌঁছালে গতি কমিয়ে দেয়। তখন সেখানে ট্রেন থেকে নামছিলেন তিনি। তবে নামার সময় পা ফসকে চাকার নিচে চলে যায়।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন জানান, বাম পায়ের আঙ্গুল কাটা পরেছে। আপাতত ব্যান্ডেজ করা হয়েছে। বার্ন ইউনিটে কল করা হয়েছে। পায়ের আঙ্গুলগুলো রাখতে সর্ব্বোচ চেষ্টা চলছে।

এদিকে, ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহম্মেদ বিশ্বাস বলেন, ‘কিভাবে দুর্ঘটনা ঘটেছে বিস্তারিত জানতে হাসপাতালে অবস্থান করছি। তবে যতটুক জানা গেছে খিলগাঁও রেলগেট এলাকায় একটি ট্রেনের চাকায় আনু মুহাম্মদের পায়ের বৃদ্ধাঙ্গুলসহ কিছু অংশ কাটা পড়েছে।’

সারাবাংলা/এসএসআর/এমও

খিলগাঁও রেলগেট টপ নিউজ দুর্ঘটনা পায়ের আঙুল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর