Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
ই-হজ বিডি অ্যাপ চালু, ঘরে বসে রিফান্ডের টাকা পাবেন হজযাত্রীরা
Tuesday 13 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ই-হজ বিডি অ্যাপ চালু, ঘরে বসে রিফান্ডের টাকা পাবেন হজযাত্রীরা

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ মে ২০২৪ ২০:৫৭

ঢাকা: এখন থেকে ঘরে বসেই হজযাত্রীরা প্রাক-নিবন্ধন রিফান্ডের টাকা পাবেন। ২০২৩-২৪ অর্থবছরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্ভাবন ও সেবা সহজকরণ কার্যক্রমের আওতায় স্মার্ট করা হয়েছে হজযাত্রীদের প্রাক-নিবন্ধন রিফান্ড প্রক্রিয়া। এর ফলে প্রাক-নিবন্ধন বাতিলের জন্য আর যেতে হবে না হজ নিবন্ধন কেন্দ্রে।

রোববার (১২ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ই হজ বিডি মোবাইল অ্যাপে সরকারি মাধ্যমের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন রিফান্ড সেবার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের উদ্দেশ্য ছিল জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। সে লক্ষ্যে হজ ব্যবস্থাপনা কার্যক্রমকে আমরা  ডিজিটালাইজড করেছি। এই প্রক্রিয়ার সঙ্গে এবার যুক্ত হলো সরকারি মাধ্যমের হজযাত্রীদের স্মার্ট প্রাক-নিবন্ধন রিফান্ড। এই সেবা হজযাত্রীদের সময়, অর্থ ও ভ্রমণ সাশ্রয় করবে।’

নিয়ম অনুযায়ী, e-Hajj BD মোবাইল অ্যাপের মাধ্যমে বাতিল করা যাবে প্রাক-নিবন্ধন। নতুন এই প্রক্রিয়ায় নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে সরকারি মাধ্যমে প্রাক-নিবন্ধিত হজযাত্রী তার নিবন্ধন বাতিলের আবেদন করতে পারবেন।

রিফান্ড আবেদন দাখিল করলে সেটা স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে ঢাকা হজ অফিসের পরিচালকের দফতরে। এ অফিসের পরিচালক ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদনের পর আবেদনকারীর ব্যাংক হিসাবে জমা হবে রিফান্ডের টাকা।

আগে রিফান্ডের টাকা পেতে যেখানে চার কর্মদিবস সময় লাগত এখন সেটি ১ থেকে ২ দিনের মধ্যেই সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, এর আগে হজে যাওয়ার জন্য প্রাক-নিবন্ধন সম্পন্নকারী হজযাত্রী কোনো কারণে তার নিবন্ধন বাতিল করতে চাইলে তাকে যেতে হতো হজ নিবন্ধন কেন্দ্রে।

বিজ্ঞাপন

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু আ. হামিদ জমাদ্দারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম, বাজেট ও অনুদান অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান, ওয়াকফ প্রশাসক আবু সালেহ মো. মহিউদ্দিন খাঁ, হজ অনুবিভাগের যুগ্মসচিব ড. মো. মঞ্জরুল হক, হাবের সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/একে

টপ নিউজ রিফান্ড হজযাত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর