Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
আন্তর্জাতিকমানের শ্রম আইন দেখতে চায় আইএলও: আইনমন্ত্রী
Tuesday 05 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আন্তর্জাতিকমানের শ্রম আইন দেখতে চায় আইএলও: আইনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৪ ১৭:২৩

ঢাকা: শ্রম আইন সংশোধন নিয়ে টানা তিনদিন আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করছে আন্তর্জাতিক শ্রম সংস্থা- আএলও’র প্রতিনিধি দল। রোববার (১২ মে) থেকে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে আইনমন্ত্রী আনিসুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে আইএলও’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনদিনের বৈঠক শেষে আইনমন্ত্রী আনিসুল হক গণমাধ্যমকে জানিয়েছেন, একটি আন্তর্জাতিকমানের শ্রম আইন দেখতে চায় আইএলও। এ বিষয়ে সংস্থাটি বেশ কিছু পরামর্শও দিয়েছে। সেক্ষেত্রে শ্রম আইন সংশোধনে কিছু কিছু বিষয়ে নীতি-নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত হবে।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী বলেন, ‘আজকে আমাদের আলোচনা শেষ হয়েছে। আমরা শ্রম আইন সংশোধন করছি। আন্তর্জাতিক শ্রম সংস্থা এ বিষয়ে কিছু সাজেশন দিতে চায়। যে আইনটি হচ্ছে, সেটি যেন আরও আন্তর্জাতিক মানসম্পন্ন, আইএলও’র কমিটি অব এক্সপার্টের সাজেশনগুলো যাতে কমপ্লায়েন্ট হয়, সেই বিষয়ে তাদের বক্তব্য ছিল। আইএলওকে যে কো-অপারেশন সরকারের পক্ষ থেকে সেটি আমরা চালিয়ে যেতে চাচ্ছি। সেজন্যই মূলত আমরা তিন দিন ধরে সেটা (শ্রম আইনের খসড়া) এক্সারসাইজ করেছি। এখানে মূলত কিছু কিছু ইস্যু, যেগুলো আমেন্ডমেন্টে থাকার কথা বলেছেন।’

তিনি বলেন, ‘শ্রম আইন সংশোধনের বিষয়ে কিছু কিছু বিষয়ে এসেছিল যেটি নীতি-নির্ধারক পর্যায়ে সিদ্ধান্ত দিতে হবে। সেটি আমি বলেছি নীতি-নির্ধারণ পর্যায়ে আলোচনার মাধ্যমে সেটির বিষয়ে সিদ্ধান্ত হবে। আমরা গ্রহণ করব কি করব না সেটির সিদ্ধান্ত।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘কিছু কিছু বিষয় আছে ত্রিপক্ষীয় কমিটির সিদ্ধান্ত নেবে। ‌তাদের বক্তব্য নোট করেছি, তাদের বক্তব্য সেখানে তুলে ধরব। সেখানে আলোচনার মাধ্যমে আমাদের দেশের বাস্তবতায় গ্রহণযোগ্য হবে কি না হবে, সেই সিদ্ধান্ত আমরা নেব।কিছু কিছু ইস্যু আছে, যেগুলো মনে হয়েছে গ্রহণযোগ্য, সেগুলো আমরা গ্রহণ করেছি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সে জন্য এ বিষয়ে আমি বিস্তারিত বলব না। ‌ কারণ বিস্তারিত বলতে গেলে হয়ত আমি কোথাও ভুল করব, সেজন্য আমি বলব না।’

বিজ্ঞাপন

আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা তিনদিন ধরে তাদের যে বক্তব্য সেটা শুনেছি। প্রত্যেকটা ইস্যু নিয়ে বিশদভাবে আলোচনা করেছি। মতবিনিময় করেছি। আমার মনে হয়, এ রকম মতবিনিময়ের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি সেটি শুধু স্টেক হোল্ডারদের জন্যই ভালো নয়, আমার মনে হয় এই আলোচনাটাই আন্তর্জাতিকমানের ক্ষেত্রে একটি উদাহরণ হয়ে থাকবে। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে।’

তিনি বলেন, ‘আইএলওর কমিটি অব এক্সপার্ট আমাদের আইনটা দেখেছেন পড়েছেন, সেখানে তারা আন্তর্জাতিকমান নিয়ে কিছু সুপারিশ দিয়েছেন।’

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমরা যে থ্রেডহোল্ড (ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্রে শ্রমিকদের সম্মতির হার) ১৫ শতাংশে নিয়ে এসেছি, তারা এটির প্রশংসা করেছেন। তারা চায় এটা আরও কমে আসুক। আমরা যে বাস্তবতার কথা বলেছি, আমরা ২০১৭ সালে কমিটমেন্ট দিয়েছিলাম, এটি আমরা গ্রাজুয়ালি নামাব। কমিটমেন্ট অনুযায়ী আমরা গ্রাজুয়েলি নামাচ্ছি। আমার মনে হয়, আমাদের উভয়ের পক্ষের অবস্থান পরিষ্কার হয়েছে এবং উভয়পক্ষই সেই অবস্থা বুঝতে পেরেছে।’

উল্লেখ্য, এর আগে শ্রম আইন সংসদ অনুমতি দেওয়ার পরে অধিক সংশোধনীর জন্য রাষ্ট্রপতি ফেরত পাঠিয়েছিলেন।

সারাবাংলা/জেআর/একে

আইএলও আইমন্ত্রী টপ নিউজ শ্রম আইন

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর