Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
জমি নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষককে হত্যা
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে বিরোধের জেরে প্রধান শিক্ষককে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মে ২০২৪ ২৩:২৮

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে জমি বিরোধের জেরে এক প্রধান শিক্ষককে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেন কামাল উদ্দিন (৫৫) ময়মনসিংহের ধোবাউড়া গোয়াতলা রঘুরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

শুক্রবার (১৭ মে) সকালে ফুলপুর বওলা ইউনিয়নের পুরান নগর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের চাচাতো ভাই জাকারিয়া, মুহিবুল্লাহ ও জাকারিয়ার মা আফিয়া খাতুনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ জানান, আজ (শুক্রবার) সকালে বাড়ির পুকুরে পানি দেওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাই জাকারিয়ার সাথে কামালের তর্ক-বিতর্ক ও মারধরের ঘটনা ঘটে। এক পর্যায়ে শিক্ষক কামাল উদ্দিন অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/একে

জমি নিয়ে বিরোধ ময়মনসিংহ হত্যা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর