Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১
Saturday 25 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৪ ১২:০৯

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ইউনুস আলী (৬০) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (১৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার খোর্দ্দ বনগ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস আলী শিলাইদহ ইউনিয়নের খোদ্দ বনগ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আজ সকালে দিকে খোর্দ্দ বনগ্রামে ধান কাটাকে কেন্দ্র করে ইউনুস আলী ও মুক্তার আলীর মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মুক্তার আলী তার লোকজন মিলে ইউনুস আলীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় ইউনুস আলীকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, সকালে ধান কাটাকে কেন্দ্র করে নিহত ইউনুস আলী ও মুক্তার আলীর মধ্যে বাকবিতন্ডা এক পর্যায়ে হামলার ঘটনা ঘটে। এতে ইউনুস আলী জখম হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর ইউনুস আলী মারা যান।

তিনি আরও জানান, নিহত ইউনুস আলী ও মুক্তার আলী একে অপরের আত্মীয়। সম্পর্কে তারা বেয়াই হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/ইআ

কুষ্টিয়া প্রতিপক্ষের হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর