Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
জিয়া কাকুতি-মিনতি করে বাকশালের সদস্য হয়েছিলেন: নানক
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়া কাকুতি-মিনতি করে বাকশালের সদস্য হয়েছিলেন: নানক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৪ ২২:০২

দিনাজপুর: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) গঠন করলে ওই সময় কাকুতি-মিনতি করে এর সদস্য হয়েছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। অথচ আজ তারাই বড় বড় কথা বলে।

বুধবার (২২ মে) দিনাজপুর সার্কিট হাউজে দিনাজপুর জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর কবির নানক বলেন, জিয়াউর রহমানের এই দলের জন্মই হয়েছিল আমাদের স্বাধীনতাকে হত্যা করার জন্য। সে জন্যই তিনি ১৯৭১ সালের স্বাধীনতার বিরোধিতাকারী ও যুদ্ধাপরাধী গোলাম আযম, নিজামীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছিলেন। পঁচাত্তর পরবর্তী সময়ে খুনি ডালিম রশিদদের পুরস্কৃতও করেছিলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ দলটিকে নিশ্চিহ্ন করে ক্ষমতা চিরস্থায়ী করতে চেয়েছিলেন জিয়াউর রহমান। কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে আসার পর আমরা একটি প্রত্যয় দেখতে পেলাম। আমরা তার পেছনে গিয়ে দাঁড়ালাম। শেখ হাসিনার নেতৃত্বে আমারা ঘুরে দাঁড়ালাম।

তিনি আরও বলেন, ১৯৭৫ পরবর্তী সময়ে জেনারেল জিয়া বিরাজনীতিকরণের ধারার সূচনা করেছিলেন। স্বাধীনতাবিরোধীদের পুনর্বাসন করেছিলেন। সেই দিনে আর ফিরে যেতে দেওয়া যাবে না। এ দেশে সরকারে থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি, বিরোধী দলেও থাকবে স্বাধীনতার পক্ষের শক্তি। বঙ্গবন্ধুর অনুসারীরাই দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে।

দিনাজপুর সফর প্রসঙ্গে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, আমি ধান-চালের এই অঞ্চল দিনাজপুরে এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে। মিলারদের সঙ্গে কথা বলব, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলব। আমরা পাট উৎপাদন ও পাটের বস্তাসহ অন্যান্য পাটপণ্যের ব্যবহার বাড়াতে চাই।

বিজ্ঞাপন

তিনি বলেন, এখানে একটি টেক্সটাইল মিলের ৩৬ দশমিক ৭৪ একর জমি পড়ে আছে। একে ফেলে রাখা হবে না। এটা নিয়ে আমরা শিগগিরই সিদ্ধান্ত নেব।

বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য জাকারিয়া জাকা ও সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাবুজ্জামান মিতা। বৈঠকে দিনাজপুর জেলা আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর

জাহাঙ্গীর কবির নানক দিনাজপুর

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর