Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
সরকারের যথাযথ প্রস্তুতি থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: ভূমিমন্ত্রী
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারের যথাযথ প্রস্তুতি থাকায় ক্ষয়ক্ষতি কম হয়েছে: ভূমিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২৪ ১৬:৫৭

খুলনা: ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, সরকার যথাযথ পূর্বপ্রস্তুতি থাকায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি অনেক কম হয়েছে।

বুধবার (২৯ মে) দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস, মাগুরখালি, শরাফপুর ও ভান্ডারপাড়া ইউনিয়নে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থ বিভিন্ন স্থান পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু ও মুরগির মাংস। মন্ত্রী বিভিন্ন ইউনিয়নের প্রায় সাড়ে তিনশত ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

তিনি বলেন, সরকার দুর্যোগ পূর্ববর্তী প্রস্তুতি গ্রহণে তৎপর থাকা, আগাম দুর্যোগে পূর্বাভাস দেওয়া, জনগণের সচেতনতা ও আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার ফলে মানুষ ও পশুর প্রাণহানী কম হয়েছে। সাতক্ষীরা, আশাশুনি, কয়রা, পাইকগাছা উপজেলার চেয়ে তুলনামূলকভাবে ডুমুরিয়া উপজেলায় ঘূর্ণিঝড়ে কম ক্ষতি হয়েছে।

ভূমিমন্ত্রী বলেন, এই ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সঠিক তালিকা তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাবের কারণে দুর্যোগের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এজন্য প্রাকৃতিক দুর্যোগ থেকে জীবন-জীবিকা রক্ষা করার জন্য সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।

এসময় ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন, সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মো. আনিসুজ্জামান মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনইউ

ঘূর্ণিঝড় টপ নিউজ ভূমিমন্ত্রী রেমাল

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর