Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
অ্যাকশনএইডের সভায় ফিলিস্তিনে হামলার নিন্দা
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অ্যাকশনএইডের সভায় ফিলিস্তিনে হামলার নিন্দা

সারাবাংলা ডেস্ক
৩০ মে ২০২৪ ২১:৩০

ঢাকা: অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির (এএআইবিএস) ১২তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ফিলিস্তিনে চলমান অমানবিক হামলার নিন্দা জানিয়ে অনতিবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়।

বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর এক হোটেলে এ আয়োজন করা হয়। এতে নির্বাহী ও সাধারণ পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলসহ প্রবাস থেকেও অফলাইন ও অনলাইনে যোগ দেন। সভা চলাকালীন একজনকে নতুন নির্বাহী বোর্ডের সদস্য ও দুইজনকে সাধারণ পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। ফামিদা ওয়াহাবকে নির্বাহী বোর্ডের সদস্য এবং জেরিন জেবা খান ও ফারহাদুর রেজাকে সাধারণ পরিষদ সদস্য হিসেবে নির্বাচন করা হয়।

বিজ্ঞাপন

সাধারণ পরিষদের সদস্যরা বার্ষিক সাধারণ সভা চলাকালীন সময়ে বার্ষিক অডিট রিপোর্ট-২০২৩ অনুমোদন করেন। এ সময় গত বছরের প্রধান কর্মকাণ্ড ও অর্জন নিয়েও সভায় আলোচনা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানের কর্মসূচি ও কার্যক্রম বিষয়ক বিভিন্ন তথ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে করা ‘কান্ট্রি স্ট্র্যাটেজি ভিওয়ান’ অনুমোদন করা হয়।

এএআইবিএসের চেয়ারপারসন হিসেবে ইব্রাহিম খলিল আল-জায়াদ ২০২৩ সালে তিন বছর মেয়াদে নির্বাচিত হন। চেয়ারপারসন হিসেবে তিনি এক বছর দায়িত্ব পালন করছেন।

নতুন সদস্যদের শুভেচ্ছা জানিয়ে অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির চেয়ারপারসন ইব্রাহিম খলিল আল-জায়াদ বলেন, নব নির্বাচিত সকল সদস্যই এই প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ।

সভায় অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এবং অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটির সাবেক অফিস সেক্রেটারি ফারাহ্ কবির প্রতিষ্ঠানের মধ্যে শক্তিশালী পরিচালনা ব্যবস্থা ও জবাবদিহি বৃদ্ধিতে নির্বাহী পরিষদ এবং সাধারণ পরিষদের সদস্যদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, অ্যাকশনএইড ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোসাইটি তৃণমূল থেকে শুরু করে নতুন প্রজন্ম ও অভিজ্ঞদের নির্বাহী বোর্ড ও সাধারণ পরিষদে অন্তর্ভুক্তির মাধ্যমে একটি অন্তর্ভুক্তমূলক গণতান্ত্রিক মডেল তৈরি করতে পেরেছে, যা সবার জন্য অনুকরণীয়।

সারাবাংলা/এনইউ

অ্যাকশনএইড নিন্দা ফিলিস্তিন সভা হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর