Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6170
আম রফতানি কার্যক্রমের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী
Friday 24 Jul 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আম রফতানি কার্যক্রমের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুন ২০২৪ ২০:৩৩

ঢাকা: চলতি মৌসুমের আম রফতানি কার্যক্রমের উদ্বোধন করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।

সোমবার (১০ জুন) দুপুরে রাজধানীর শ্যামপুরে অবস্থিত কেন্দ্রীয় প্যাকিং হাউজে আম রফতানি কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. মো. আওলাদ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, আজকে আনুষ্ঠানিকভাবে আম রফতানি উদ্বোধন করা হলেও মে মাসের শেষ সপ্তাহ থেকে এই পর্যন্ত ১৫টি দেশে গোপালভোগ, হিমসাগর জাতের প্রায় ১৮৯ মেট্রিক টন আম রফতানি করা হয়েছে। আজ ১৪টি কনসাইনমেন্টে ইংল্যান্ড, জার্মানি, ইতালি ও ফ্রান্সে ২৫ মেট্রিক টন আম রফতানি করা হবে। এ বছর কৃষি মন্ত্রণালয় থেকে বিশ্বের প্রায় ৩৮টি দেশে গোপালভোগ, হিমসাগর, আম্রপালি, ফজলী, সুরমা ফজলি, বারি-৪ জাতের রফতানিযোগ্য ৩ হাজার ১০০ মেট্রিক টন আম রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর বিশ্বের ৩৮টি দেশে ৩ হাজার ৯২ টন আম রফতানি হয়েছিল।

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেন, ‘চলতি বছরে তাপদাহে আমসহ বেশকিছু ফসল উৎপাদন কম হয়েছে, তাই কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সার, বীজ, কীটনাশকসহ যাবতীয় কৃষি উপকরণ বেশি করে যথাসময়ে সরবরাহ করা হবে।’

তিনি বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের আমের যথেষ্ট সুনাম ও চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে উন্নত দেশের মূলধারার সুপার মার্কেটগুলোতে আম সরবরাহ করা গেলে আম রফতানির পরিমাণ বহুলাংশে বৃদ্ধি পাবে এবং আম উৎপাদনকারীরা অধিকতর লাভবান হবেন।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বৈদেশিক আয় বৃদ্ধি করতে আম রফতানি খুবই সম্ভাবনাময়। কৃষিবান্ধব বর্তমান সরকার আম রফতানির মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা আয়ের লক্ষ্যে নানা পদক্ষেপ বাস্তবায়ন করছে।’

আম রফতানিকারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আম রফতানি বৃদ্ধি করার জন্য শ্যামপুরে অবস্থিত কেন্দ্রীয় প্যাকিং হাউজ আধুনিক ও শক্তিশালীকরণ করা হয়েছে। অন্যান্য প্রতিবন্ধকতা দূর করতে কাজ চলমান আছে।’

সারাবাংলা/ইএইচটি/একে

আম রফতানি কৃষিমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর