Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
বাস-মাইক্রো মুখোমুখি, প্রাণ গেল কিশোরীর
Thursday 15 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস-মাইক্রো মুখোমুখি, প্রাণ গেল কিশোরীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ জুন ২০২৪ ২১:৩২

বরিশাল: বরিশালের উজিরপুরে একটি যাত্রীবাহী বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক কিশোরী প্রাণ হারিয়েছে। এ সময় বাস ও মাইক্রোবাসের দুই চালকসহ আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৯ জুন) দুপুরে উপজেলার আটিপাড়া এলাকার সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত বৃষ্টি আক্তার (১৬) ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি এলাকার আব্দুর জলিলের মেয়ে।

স্থানীয়রা জানায়, ভারী বৃষ্টি ও বাতাসে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় একটি রেইনট্রি গাছ ভেঙে পড়ে। সেই গাছ অতিক্রম করে যাওয়ার সময় একটি মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই বৃষ্টি মারা যায়।

মাইক্রোবাসটি গৌরনদীর বাটাজোরের দিকে যাচ্ছিল। অন্যদিকে গ্রেট বিক্রমপুর পরিবহন কোম্পানির বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে উজিরপুর মডেল থানা ও গৌরনদী হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/টিআর

বরিশল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর