Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
এডিসবিরোধী অভিযানে ৬ স্থাপনাকে ২০ হাজার টাকা জরিমানা
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এডিসবিরোধী অভিযানে ৬ স্থাপনাকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জুন ২০২৪ ২০:৫১

ঢাকা: ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে মৌসুমের প্রথম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ছয়টি ভ্রাম্যমাণ আদালত ২০৪টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করে। এডিস মশার লার্ভা পাওয়ায় ছয়টি বাসাবাড়ি ও স্থাপনাকে ছয় মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২৩ জুন) করপোরেশনের তিলপাপাড়া, নন্দীপাড়া, খিলগাঁও, পূর্ব রসুলপুর, কামরাঙ্গীরচর, জুরাইন, উত্তর ও দক্ষিণ মান্ডা, গ্রিন মডেল টাউন, ব্রাইট স্কুলের আশপাশ ও সরাই মসজিদ গলি, দনিয়া এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ১ নম্বর ওয়ার্ডের তিলপাপাড়া এলাকায় ৫১টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় দুইটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন।

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ৫৬ নম্বর ওয়ার্ডের পূর্ব রসুলপুর এলাকায় ৪২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩টি স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়। এ সময় করপোরেশনের মশককর্মীরা মশার লার্ভা ধ্বংস করেন। ভবিষ্যতে যাতে এডিস মশার প্রজননস্থল উপযোগী পরিবেশ সৃষ্টি না হয় সে বিষয়ে আদালত এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়।

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ ইভা ৫৩ নম্বর ওয়ার্ডের জুরাইন এলাকায় ১৭টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

বিজ্ঞাপন

ছয় নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-নোমান ৭৪ নম্বর ওয়ার্ডের খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় ৪২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন এবং ২টি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় ২ মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন।

অঞ্চল-৭ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডের উত্তর ও দক্ষিণ মান্ডা, গ্রিন মডেল টাউন এলাকায় ২০টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় করপোরেশনের মশককর্মীরা মশার লার্ভা ধ্বংস করে। ভবিষ্যতে যাতে এডিস মশার প্রজননস্থল উপযোগী পরিবেশ সৃষ্টি না হয় সে বিষয়ে আদালত এ সময় সংশ্লিষ্টদের সতর্ক করে দেয়।

অঞ্চল-১০ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়াছিন ৬১ নম্বর ওয়ার্ডের ব্রাইট স্কুল এর আশপাশ ও সরাই মসজিদ গলি, দনিয়া এলাকায় ৩২টি বাসাবাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। আদালত এ সময় ২টি স্থাপনায় মশার লার্ভা পায়। এ সময় করপোরেশনের মশককর্মীরা মশার লার্ভা ধ্বংস করে। ভবিষ্যতে যাতে এডিস মশার প্রজননস্থল উপযোগী পরিবেশ সৃষ্টি না হয় সে বিষয়ে আদালত সংশ্লিষ্টদের সতর্ক করে।

আজকের অভিযানে সর্বমোট ২০৪টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করা হয়। এ সময় ৬টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৬টি মামলায় সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সারাবাংলা/আরএফ/একে

এডিসবিরোধী অভিযান ডিএসসিসি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভ্রাম্যমাণ আদালত

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর