Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
রথযাত্রার দিন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি
Sunday 11 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রথযাত্রার দিন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৪ ১৭:৩৫

চট্টগ্রাম ব্যুরো: সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার দিন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)।

সোমবার (১ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের পাশাপাশি রথযাত্রার দিন সরকারি ছুটিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন ইসকন পরিচালিত শ্রী শ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রমের অধ্যক্ষ গদাধর দাস।

৭ জুলাই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। আর ১৫ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও রথযাত্রার দিন চট্টগ্রামে বড়ো আকারে শোভাযাত্রার কর্মসূচি নিয়েছে ইসকন।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ৭ জুলাই নগরীর ডিসি হিল থেকে রথযাত্রা শুরু হয়ে চেরাগি, আন্দরকিল্লা, লালদিঘী, কোতোয়ালী, নিউমার্কেট, বোর্স ব্রাদার্স হয়ে নন্দনকানন গিয়ে শেষ হবে। একইভাবে ১৫ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।

এ সময় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, নগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, নন্দনকানন ইসকন রাধামাধব মন্দির ও গৌর নিতাই সেবাশ্রমের সাধারণ সম্পাদক তারণনিত্যানন্দ দাস, সহ সভাপতি অকিঞ্চন গৌর দাস, যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ও সদস্য অপূর্ব মনোহর দাস ছিলেন।

সারাবাংলা/আইসি/একে

ইসকন এইচএসসি টপ নিউজ রথযাত্রা

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর