মিরপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
স্টাফ করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৪ ০০:১৩
৭ জুলাই ২০২৪ ০০:১৩
ঢাকা: রাজধানীর মিরপুর শাহ আলী এলাকায় জুবায়ের (১৭) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (৬ জুলাই) সন্ধ্যার দিকে মিরপুর কমার্স কলেজের পিছনে লাল ভবনের তৃতীয় তলায় তার সহপাঠীর বাসায় হত্যাকাণ্ডের এই ঘটনা ঘটে।
নিহত জুবায়ের মিরপুর কমার্স কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
শাহ আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুজ্জামান ঘটনার নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে মিরপুর কমার্স কলেজের পিছনে লাল ভবনের তৃতীয় তলায় তার সহপাঠীর বাসায় এই হত্যাকাণ্ডটি ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, ঘটনাস্থলে সিআইডি ক্রাইম সিন কাজ করছে। বিস্তারিত জানার জন্য থানা পুলিশ সেখানে অবস্থান করছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সারাবাংলা/পিটিএম