Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6260
কর্ণফুলী পেপার মিলসে মধ্যরাতে আগুন
Friday 09 Oct 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলী পেপার মিলসে মধ্যরাতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৪ ১১:০৫

রাঙ্গামাটি: রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত কাগজকল কর্ণফুলী পেপার মিলসে (কেপিএম) আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কারখানা চালু অবস্থায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে ফায়ার সার্ভিস।

কেপিএম সূত্রে জানা গেছে, কারখানার উৎপাদন মেশিন-২ এ আগুন লাগার পর নিরাপত্তা বিভাগ ও কাপ্তাই ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় উৎপাদন মেশিনের বেল্ট পুড়ে গেছে। এছাড়া বেশকিছু কাঁচামাল, তৈরি কাগজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষনিক জানা যায়নি।

কাপ্তাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহাদাৎ হোসেন চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমরা রাত ১টা ১৫ মিনিটের দিকে কেপিএমে পৌঁছাই। এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা মেশিনের অভ্যন্তরীণ ঘর্ষণে আগুনের সূত্রপাত হয়েছে।

সারাবাংলা/ইআ

রাঙ্গামাটি

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর