Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the all-in-one-seo-pack domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the cps domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131

Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the sarabangla4 domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/devsarabangla/public_html/wp-includes/functions.php on line 6131
নোয়াখালীতে নৈশ প্রহরীকে বেঁধে ১১ দোকানে ডাকাতি
Saturday 02 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে নৈশ প্রহরীকে বেঁধে ১১ দোকানে ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৪ ১৬:০৮

নোয়াখালী: নোয়াখালীর সদর উপজেলায় নৈশ প্রহরীকে বেঁধে রেখে১১ দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল একটি কাপড় দোকান থেকে নগদ ২ লাখ টাকাসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

শনিবার (১৩ জুলাই) দুপুরের দিকে এসব তথ্য নিশ্চিত করেন এওজবালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বেলাল হোসেন। এর আগে, শুক্রবার দিবাগত গভীর রাতে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের খাসেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

ডাকাতি হওয়া দোকানের মধ্যে রয়েছে কাপড় দোকান, ওষুধ দোকান, মেশিনারি দোকানসহ অন্তত ১১টি দোকান।

ভুক্তভোগী ব্যবসায়ীদের বরাত দিয়ে স্থানীয় চেয়ারম্যান আরও বলেন, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে দুটি মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা যোগে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৮-১০ জন ডাকাত খাসেরহাট বাজারে আসে। ওই সময় প্রথমে তারা বাজারে থাকা নৈশ প্রহরী চৌধুরী মিয়ার কাছে একটি জায়গার ঠিকানা জানতে চায়। পরে ডাকাতদলের সদস্যরা নৈশ প্রহরীকে সড়কের পাশে থাকা পিলারের সঙ্গে বেঁধে রাখে। এরপর তারা ১১টি দোকান থেকে নগদ ২ লাখ টাকা, একটি মোটরসাইকেলসহ ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সিসি ক্যামেরার ফুটেজে নৈশ প্রহরীকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি ধরা পড়ে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে অভিযোগের ভিওিতে বিস্তারিত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/একে

ডাকাতি নৈশপ্রহরী নোয়াখালী

বিজ্ঞাপন
সর্বশেষ

ইউনিয়ন পরিষদ বাতিলের আহ্বান বিএনপির
২৬ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৫

সম্পর্কিত খবর